কুলাউড়া হাসপাতালে ১৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ

কুলাউড়া হাসপাতালে ১৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান

  • রবিবার, ২২ আগস্ট, ২০২১

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

পিতার ১৩তম মৃত্যুবার্ষিকী ঘটা করে পালন না করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা প্রদানের কথা চিন্তা করে ১৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন আমেরিকা প্রবাসী ছেলেরা। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা (ডেপুটি ফাইন্যান্স কন্ট্রোলার, অডিট বিভাগ, এজিবি) বিশিষ্ট সমাজসেবী মরহুম আব্দুল মতিন এর যুক্তরাষ্ট্র প্রবাসী ছেলে জুবায়ের আহমদ ও আবু সাঈদ আহমদের অর্থায়নে অক্সিজেন সিলিন্ডার দেয়া হয়।

Manual1 Ad Code

রোববার ২২ আগস্ট বিকেল ৫টায় কুলাউড়া হাসপাতালের ‘২০ শয্যা কোভিড-১৯ আইসোলেশন ইউনিটের’ জন্য ১৫টি অক্সিজেন সিলিন্ডার আনুষ্ঠানিকভাবে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা (ভার.) ডা. জাকির হোসেনের কাছে হস্তান্তর করেন মরহুম আব্দুল মতিনের ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী জুবায়ের আহমদ।

Manual1 Ad Code

উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা (ভার.) ডা. জাকির হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুস সিয়াম রাফির পরিচালনায় হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে উপজেলার ভুকশিমইল ইউনিয়নের ছকাপনস্থ বড়দল গ্রামের ‘আহমদ ভিলা’ পরিবারের ভূয়সী প্রশংসা করে করোনাকালীন সময়ে আর্ত-মানবতার কল্যাণে সাড়া দেয়ায় কৃতজ্ঞতা জানিয়ে সিলিন্ডারের পাশাপাশি অক্সিজেন রিফিল করার ব্যবস্থা গ্রহণে সহযোগিতার অনুরোধ জানান। তিনি করোনা পরিস্থিতিতে বিনা চিকিৎসায় যাতে কেউ মারা না যায় সেদিকে সমাজের সকল বিত্তবানদের সহযোগিতা করার জন্য আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়, ভূকশিমইল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল মনসুর, সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এম. মছব্বির আলী, মাওলানা রফিকুল ইসলাম, আব্দুল মালিক মেম্বার, মরহুম আব্দুল মতিন এর কনিষ্ঠ পুত্র যুক্তরাষ্ট্র প্রবাসী জুবায়ের আহমদ, শিক্ষক আকমল হোসেন প্রমুখ।

Manual1 Ad Code

সভা শেষে মরহুম আব্দুল মতিনের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।

উল্লেখ্য, ২০০৮ সালের ২২ আগস্ট মো: আব্দুল মতিন তার গ্রামের বাড়ি কুলাউড়া উপজেলার বড়দল গ্রামে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তিনি সরকারি চাকুরীর পাশাপশি একজন নির্লোভী, পরোপকারী ও সমাজসেবক হিসেবে জনকল্যাণে অনেক উন্নয়নমূলক কাজ করে গেছেন। তিনি ঢাকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশন, মৌলভীবাজার জেলা সমিতি, কুলাউড়া উপজেলা সমিতির সাথে যুক্ত ছিলেন।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews