কুলাউড়ার শরীফপুরের স্থানীয় ত্রাস তানু মিয়া গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ার শরীফপুরের স্থানীয় ত্রাস তানু মিয়া গ্রেফতার

  • মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

Manual5 Ad Code

গাছ গাছালি কাটতে বাঁধা দিলে নারীদের মারপিট ও গর্ভ নস্টের মামলায়

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নে জোরপূর্বক প্রবাসীর বাড়ির গাছ গাছালি কেটে নেয় স্থানীয় ত্রাস ও মাদক ব্যবসায়ী তানু মিয়া। গাছ-গাছালি কাটতে বাঁধা দিলে প্রবাসীর বাড়ির নারীদের ধাওয়া করে একটি ঘরে আটকে বেদড়ক মারপিট করে সে। এ মারপিটে এক নারীর ৫ মাসের গর্ভ নষ্ট হয়।

গত ৩১ আগস্ট প্রবাসী মাহমুদ আলীর জমির সৃজিত গাছ কাটলে সে বাড়ির দুই গৃহবধূ বাঁধা দিলে সেদিনই তাদেরকে মারপিট করা হয়। এ দিন সন্ধ্যায় মাহমুদ আলী বাদী হয়ে কুলাউড়া থানায় লিখিত অভিযোগ করেছিলেন। এরপর গত ১৩ সেপ্টেম্বর সকালে ও বিকালে দুই দফা আরও কিছু গাছ কেটে নেয় তানু মিয়া।

বিষয়টি জানতে পেরে এ অভিযোগে কুলাউড়া থানায় মামলা হলে কুলাউড়া থানার পুলিশ ত্রাস ও মাদক ব্যবসায়ী তানু মিয়াকে গ্রেফতার করেছে।

মামলার বাদী প্রবাসী মাহমুদ আলী জানান, সম্পর্কে তানু মিয়া তাদের মামাতো ভাই। তার এক ভাই সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন চিনু মিয়া। সেই চেয়ারম্যানের আমল থেকে মাদক ব্যবসা ও স্থানীয়ভাবে ত্রাসের রাজত্ব শুরু করে। বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি ও মাদক মামলায় একাদিকবার সে গ্রেফতার হয়ে কারাভোগ করেছে। গত দুই তিন বছর ধরে তানু মিয়া তাদের (মাহমুদ আলীর) বসত বাড়ির বাহিরের জমিতে সৃজিত গাছ গাছালি কেটে নেয়। এমনকি চাতলা ঘাটবাজারের তাদের দোকান কোটাও জবর দখল করে নেয়। স্থানীয় ইউনিয়ন পর্যায়ে তার বিচার কেউ করতে পারেনি। বিষয়টি তিনি দফায় দফায় কুলাউড়া থানায় কর্তৃপক্ষকে অবহিত করেছিলেন।

গত ৩১ আগষ্ট সকালে তার জমির সৃজিত কিছু গাছ কেটে নেয় তানু মিয়া। এ ঘটনায় বাড়ির দুই গৃহবধূ আয়েশা বেগম (২০) ও জয়রুননেছা(৪০) গাছ কাটায় বাঁধা দিয়েছিলেন। ফলে সে তাদেরকে ধাওয়া করে একটি ঘরে আটকে বেদড়ক মারপিট করলে ওই দুই গৃহবধূ গুরুতর আহত হন। এ মারপিটে  গৃহবধূর ৫ মাসের গর্ভ নষ্ট হয়। এদিন সন্ধ্যায় তিনি কুলাউড়া থানায় একটি অভিযোগ করেন। গত ১৩ সেপ্টেম্বর সোমবার সকালে ও বিকালে আবার তানু মিয়া দুই দফা কিছু গাছ কেটে নেয়। ঘটনাটি তিনি দ্রুত থানা কর্তৃপক্ষকে জানান। ফলে আজ মঙ্গলবার বিকালে পুলিশ তানু মিয়াকে গ্রেফতার করে।

Manual6 Ad Code

তানু মিয়াকে গ্রেফতারের পর স্থানীয় লোকজন জানান, তার ত্রাসের কারণে শরীফপুর ইউনিয়নে সাধারণ মানুষজন অসহায় ছিলেন। তার ভাই সাবেক ইউপি চেয়ারম্যান চিনু মিয়ার সাথে কুলাউড়ায় ক্ষমতাসীন দলের এক প্রভাবশালী নেতার সু-সম্পর্ক। সে জন্য তার বিরুদ্ধে অভিযোগ দিয়ে কোন কাজ হয়না বলে ভয়ে কিছু না বলে সব কিছু নিরবে সহ্য করে নেন মানুষজন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ ঘটনা সমূহের ও ত্রাস তানু মিয়াকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন এর আগে সে বিভিন্ন অপরাধে একাধিকার গ্রেফতার হয়েছিল।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!