কুলাউড়ায় অনুষ্ঠিত হলো কমিউনিটি সচেতনতামূলক সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় অনুষ্ঠিত হলো কমিউনিটি সচেতনতামূলক সভা

  • শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :- কুলাউড়ায় বেসরকারি পুষ্টি উন্নয়ন প্রকল্প সূচনা’র উদ্যোগে কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৭ অক্টোবর ) সকাল ১০ টায় উপজেলার ভূকশিম‌ইল ও জয়চন্ডি ইউনিয়নে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

কমিউনিটি সচেতনতামূলক সভায় প্রকল্পের কিশোরী উপকারভোগীরা বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে ।এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠান,কুইজ প্রতিযোগিতা,মত বিনিময়,বাল্য বিবাহ প্রতিরোধের উপায়,নারী ও শিশু নির্যাতন,শিশু অধিকার, কিশোরীদের স্বাস্থ্য , পুষ্টি ও সামাজিক-অর্থনৈতিক অবস্থা বিষয়ে বক্তব্য ও আলোচনা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ।

Manual1 Ad Code

প্রকল্পের জিসিডিও সুয়েব আহমদ সুমন জানান, “কমিউনিটি সচেতনতামূলক সভায় উপকারভোগীদের বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক সেশন পরিচালনা করা হয় । বিশেষ করে কিশোরীদের বাল্য বিয়ে, নারী ও শিশু নির্যাতন, শিশু অধিকার বিষয়ে আলোচনা করা হয় “।

জয়চন্ডি ইউনিয়নের কামারকান্দি গ্রামে অনুষ্ঠিত সভা

Manual7 Ad Code

সভায় উপস্থিত ছিলেন ভূকশিম‌ইল ইউনিয়নের উত্তর শশারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম, গভর্নিং বডির সভাপতি আজম মিয়া ,জয়চন্ডি ইউনিয়নের ইউপি সদস্য খালিক মিয়া, প্রকল্পের টেকনিক্যাল পার্টনার ওয়ার্ল্ড ফিশে’র এফডিও হাবিবুর রহমান,আইডিই বাংলাদেশের টেকনিক্যাল অফিসার হেলাল উদ্দিন, মনিটরিং অফিসার মনজ কান্তি,জিসিডিও সুয়েব আহমদ সুমন, ইউনিয়ন সম্বনয়কারী ফারুক মিয়া, মোহাম্মদ আলী,এফএফ সালেহ আহমদ ফরহাদ,সাদেকা ভূঁইয়া,ফাতেহা জান্নাত ,এসসিএম রুজিনা বেগম, সুমাইয়া বিনতে ইয়ামনি প্রমুখ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!