কুলাউড়া সমিতি আরব আমিরাতের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়া সমিতি আরব আমিরাতের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

  • বুধবার, ১০ নভেম্বর, ২০২১

Manual1 Ad Code

কুলাউড়াকে এগিয়ে নিতে প্রবাসীরা অগ্রণী ভূমিকা পালন করছে- সফি আহমদ সলমানে

এইবেলা, কুলাউড়া ::

Manual3 Ad Code

সংযুক্ত আরব আমিরাতস্থ কুলাউড়া সমিতির উদ্যোগে কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে দরিদ্র মানুষের মাঝে ২৫টি সেলাই মেশিন প্রদান করা হয়। ১০ নভেম্বর বুধবার উপজেলা পরিষদের সভাকক্ষে এ্ উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে এবং প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু গৌরা দে, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান ছুরুক, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান, আরব আমিরাতস্থ কুলাউড়া সমিতির উপদেষ্টা হাজী আফতার আরী, সাংগঠনিক সম্পাদক আবু সরোয়ার, সাংবাদিক মাহফুজ শাকিল, জিয়াউল হক জিয়া, স্বাগত বক্তব্য দেন সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু।

কুলাউড়া সমিতি আরব আমিরাতের যুগ্ম সম্পাদক সাবাজ আলী, সদস্য রিয়াজ উদ্দিন উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে কুলাউড়া উপজেলা চেয়ারম্যান সফি আহমদ সলমান বলেন, কুলাউড়াকে এগিয়ে নিতে প্রবাসীরাই অগ্রণী ভূমিকা পালন করছেন। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতস্থ কুলাউড়া সমিতি বন্যা খরা ও শীতে আর্ত মানবতার সেবায় সবসময় মানুষের পাশে ছিলো। ধারাবাহিকভাবে তারা কুলাউড়ায় বিভিন্ন অনুদান কর্মসূচি পালন করে যাচ্ছে। প্রবাসের কষ্টার্জিত টাকা মানুষের কল্যাণে বিতরণ করছেন। মানুষের কল্যাণে তাদের এই কর্মকান্ড অব্যাহত থাকবে। আমরা তাদের পাশে থেকে এসব ভালো কাজে সহায়তা করে যাবো।

Manual7 Ad Code

সেলাই মেশিন পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পৃথিমপাশা ইউনিয়নের রায়না বেগম ও বরমচাল ইউনিয়নের তছই বেগম জানান, এই সেলাই মেশিন পাওয়ায় আমাদের অনেক উপকার হলো। এর মাধ্যমে উপার্জিত আয়ে আমাদের পরিবারে স্বচ্ছলতা ফিরে আসবে। কুলাউড়া সমিতির সকলের জন্য আরা দোয়া করবো। তারা যেন অসহায় মানুষকে এভাবে আরও সাহায্য সহায়তা করতে পারেন।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!