কুলাউড়ায় ২৫ শয্যা হাসপাতালের দাবিতে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় ২৫ শয্যা হাসপাতালের দাবিতে মানববন্ধন

  • বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রকে ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণ ও সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের দাবিতে বুধবার ৮ ডিসেম্বর স্বাস্থ্যকেন্দ্রের সম্মুখে রবিরবাজার সোসাইটি এক মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ একাত্মতা পোষণ করেন।

Manual6 Ad Code

মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা পোষণ করেন বক্তব্য দেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নারীনেত্রী নেহার বেগম, জাসদ নেতা আব্দুল গফ্ফার কায়সুল, আব্দুল আহাদ, বাবুল আহমদ, নজরুল ইসলাম, জিল্লুর রহমান, জুবায়ের আহমদ প্রমুখ।

Manual4 Ad Code

বক্তারা বলেন, কুলাউড়া উপজেলার ৬টি ইউনিয়নের প্রাণকেন্দ্র রবিরবাজারে পৃথিমপাশা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রটি অবস্থিত। প্রতিদিন এই কেন্দ্রে সেবা নিতে শত শত মানুষ আসেন। কিন্তু পরিতাপের বিষয় সেবা নিতে আসা মানুষ ফিরে যা বুকভরা হতাশা নিয়ে। এই ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার পদায়ন করা হলেও ডাক্তাররা এখানে দায়িত্ব পালন করেন না। তারা কুলাউড়া হাসপাতালে ডিউটি করেন। এসব নাটক বন্ধ করে সার্বক্ষণিক ডাক্তার নিয়োগ দিয়ে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চি করতে হবে। তাছাড়া হাইওয়ের পাশে অবস্থানরত এই ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রকে ২৫ শয্যায় উন্নীতকরণের দাবি জানান বক্তারা।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!