অবৈধ অনুপ্রবেশের দায়ে ৭ মাস ১২ দিন কারাভোগের পর ভারতীয় দুই নাগরিককে হস্তান্তর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

অবৈধ অনুপ্রবেশের দায়ে ৭ মাস ১২ দিন কারাভোগের পর ভারতীয় দুই নাগরিককে হস্তান্তর

  • রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::

Manual6 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার অবৈধভাবে বাংলাদেশে অনু প্রবেশ করার মামলায় ৭ মাস ১২দিন মৌলভীবাজার কারাগারে কারাভোগ করেছেন ভারতের ত্রিপুরার দুই নাগরিক। দুই দেশের সংশ্লিষ্ট বিভাগের যোগাযোগের ভিত্তিতে অবশেষে ১২ ডিসেম্বর দুপুরে তাদের মুক্ত করে আনুষ্ঠানিক ভাবে চাতলাপুর চেকপোষ্ট দিয়ে তাদের ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিকরা হচ্ছেন, ভারতের ত্রিপুরার খোয়াই জেলার ক্যারাঙ্গীছড়ার বিদ্যাবিল গ্রামের মৃত সুরেশ দেব বর্মার ছেলে রাজিব দেব বর্মা ও একই গ্রামের যোগেশ দেব বর্মার ছেলে গুরুপদ দেব বর্মা।

Manual2 Ad Code

মৌলভীবাজার কারাগার ও চাতলাপুর চেকপোষ্ট সূত্রে জানা যায়, গত ২৭ ফের্রুয়ারি ২০২১ অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করায় তাদের আটক করা হয়েছিল। এ বিষয়ে ধারা ১৯৫২ সালের কন্ট্রোল এন্টি এ্যাক্ট-৪ এ শ্রীমঙ্গল থানায় জিআর মামলা হয়েছিল। মামলায় তারা মৌলভীবাজার কারাগারে বন্দী ছিল। গত কয়েক মাস বন্দী ভারতীয়দের আতœীয়-স্বজনরা সংশ্লিষ্ট ভারতীয় বিভাগীয় কর্মকর্তাদের মাধ্যমে বাংলাদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে। যোগাযোগের মাধ্যমে আটক দুই ভারতীয়কে আনুষ্ঠানিকভাবে উত্তর ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাশহর আর কে আই উচ্চ বিদ্যালয় মাঠে ভারতীয় কর্তৃপক্ষের কাছে রোববার দুপুরে হস্তান্তর করা হয়। এসময় উনকোটি জেলার জেলা মূখ্য হাকিম ইউকে চাকমা, ২০ নং পাডিন সাগর বিএসএফ কমানডেন্ট-এর প্রতিনিধিরাও বাংলাদেশের মৌলভীবাজার থানার সাব ইন্সেপেক্টর এরশাদুল হক ও মৌলভীবাজার কারাঘারের জেলার আবু মুসা উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার জেলা কারাগারের সুপার মো: আনোয়ারুজ্জামান দুই বন্দী ভারতীয়দের রোববার আনুষ্ঠানিক ভাবে চাপতলাপুর চেকপোষ্ট দিয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, এর আগে সকাল সাড়ে ১০টায় বিশেষ পুলিশী ব্যবস্থাপনায় ভারতীয় নাগরিক রাজিব দেব বর্মা ও গুরুপদ দেব বর্মাকে চাতলাপুর চেকপোষ্টে পৌঁছে দেওয়া হয়। ভারত- বাংলাদেশের ভাতৃপ্রতীম বন্ধুত্বের আলোকে দুই ভারতীয়কে ফেরৎ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!