কুলাউড়ায় ব্রাহ্মণবাজার মানিক বাবুর মাঠে হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

কুলাউড়ায় ব্রাহ্মণবাজার মানিক বাবুর মাঠে হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম

  • রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
কুলাউড়া :: শেখ রাসেল মিনি স্টেডিয়ামের জন্য নির্ারিত ব্রাহ্মণবাজারের মানিক বাবুর মাঠ পরিদর্শন করার সময় জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্মসচিব) পরিমল সিংহ ওকুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীসহ অন্যান্যরা।

Manual8 Ad Code

স্টেডিয়ামের জায়গা পরিদর্শন করলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্মসচিব) পরিমল সিংহ

Manual3 Ad Code

কুলাউড়া ( মৌলভীবাজার ) প্রতিনিধি :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য প্রাথমিক অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে প্রস্তাবিত মৌলবীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মানিক বাবুর খেলার মাঠ ৬ ফেব্রুয়ারী রোববার পরিদর্শন করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্মসচিব) পরিমল সিংহ।

Manual6 Ad Code

পরিদর্শন শেষে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্মসচিব) পরিমল সিংহ বলেন, শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য এই জায়গা উপযুক্ত। স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছি।

এসময় আরো উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, লোয়াইউনি-হলিছড়া চা বাগানের মহাব্যবস্থাপক মাবুদ আলী, ব্রাক্ষণবাজার ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শাহ কয়সর আলী।

এর আগে ব্রাক্ষণবাজার ইউনিয়নের জালালাবাদ মৌজার ১৬২৮ নং খতিয়ানের ৪২২/৫০১ নং দাগের ৩.০০ একর ভূমি রেকর্ডিয় শ্রেণি খেলার মাঠ এবং ১৬৩১ নং খতিয়ানের ৪২২/৫০১ নং দাগের ০.৬০ একর ভূমি রেকর্ডিয় শ্রেণি খেলার মাঠ সর্বমোট ৩.৬০ একর ভুমিতে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য কুলাউড়া উপজেলা প্রশাসন জেলা প্রশাসকের মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করে।

Manual8 Ad Code

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী জানান, আমাদের প্রস্তাবের প্রেক্ষিতে সচিব মহোদয় স্যার স্টেডিয়ামের জন্য প্রস্তাব করা মানিক বাবুর মাঠটি পরিদর্শন করতে আসেন। যথা সময়ে স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু হবে আশা করছি।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!