কুলাউড়ায় প্রথম দিনে টিসিবির পণ্য ক্রয় করলেন ৮শ জন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় প্রথম দিনে টিসিবির পণ্য ক্রয় করলেন ৮শ জন

  • রবিবার, ২০ মার্চ, ২০২২

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual3 Ad Code

কুলাউড়া উপজেলায় নির্ধারিত কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য ক্রয় করলেন ৮০০জন উপকারভোগী। রোববার ২০ মার্চ কুলাউড়া পৌরসভায় ও উপজেলার বরমচাল ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ১৩ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় টিসিবির পণ্য ক্রয়ের জন্য ১২ হাজার ৮৮৪ পরিবারকে নির্ধারিত কার্ডের আওতায় আনা হয়। প্রথম ধাপে ২ কেজি চিনি, ২ কেজি মশুর ডাল ও ২ লিটার সয়াবিন তেলসহ ৪৬০ টাকার প্যাকেজে ও দ্বিতীয় ধাপে একই প্যাকেজের সাথে ২ কেজি ছোলা সংযোজন করে ৫৬০ টাকায় ওইসব পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিক্রয় করা হবে। রোববার প্রথমদিনে পৌরসভার ৫০০ পরিবার ও বরমচাল ইউনিয়নের ৩০০ পরিবারের মধ্যে ২ কেজি চিনি, ২ কেজি মশুর ডাল ও ২ লিটার সয়াবিন তেলসহ ৪৬০ টাকার প্যাকেজে পণ্য বিক্রয় করা হয়।

Manual3 Ad Code

টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটি এম ফরহাদ চৌধুরী, পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায়, বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম খান সুইট প্রমুখ।

ইউএনও এটি এম ফরহাদ চৌধুরী বলেন, নির্ধারিত কার্ডের মাধ্যমে উপকারভোগীদের মধ্যে পণ্য বিক্রয় করা কোনরকম বিশৃঙ্খলা ছাড়াই কার্ডধারীরা পণ্য কিনতে পেরেছেন। প্রথমদিনে কুলাউড়া পৌরসভা ও বরমচাল ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রয় করা হয়েছে। আগামীকাল থেকে পর্যায়ক্রমে উপজেলার বাকি ইউনিয়নগুলোতে টিসিবির পণ্য বিক্রয় করা হবে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!