কুলাউড়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করলেন  সুলতান মনসুর এমপি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করলেন  সুলতান মনসুর এমপি

  • শনিবার, ২৬ মার্চ, ২০২২

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

“মুজিব বর্ষের অঙ্গীকার ঘরহীন থাকবে না একটি পরিবার” এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে কুলাউড়ায় ভূমিহীন ও গৃহহীনদের গৃহ নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন কুলাউড়া আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ।

Manual8 Ad Code

শুক্রবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলামপুর গ্রামে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের গৃহ নির্মাণকাজের পরিদর্শন করেন তিনি।

Manual2 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন- কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) স্বজল মোল্লা, ওসি বিনয় ভূষণ রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী,  এম শাকিল রশীদ চৌধুরী, ভাটেরা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক একেএম শাহজালাল, সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা হোসেন মনসুর, ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক শফিকুল ইসলাম জাহেদ, এমপির বিশেষ সহকারী জামিল হোসেন মোহন, অফিস সহকারী শেখ রুহেল আহমদ প্রমুখ।

Manual3 Ad Code

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১৩ ইউনিয়ন ও ১ পৌরসভায় প্রথম ও দ্বিতীয় ধাপে ২১০টি গৃহহীন পরিবারের মাঝে ঘর বিতরণ করা হয়। বর্তমানে উপজেলার ভাটেরা ও হাজীপুর ইউনিয়নে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ৬০টি গৃহ নির্মাণকাজ চলমান রয়েছে।

পরে ‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ ভাটেরা বাজার হতে পশ্চিমমুখী ইসলামনগর ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয়ণ রাস্তার হেরিং বন্ড কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!