ভারতে মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে কুলাউড়ায় বিক্ষোভ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

ভারতে মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে কুলাউড়ায় বিক্ষোভ

  • শুক্রবার, ১০ জুন, ২০২২
ভারতে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে কুলাউড়া পৌর শহরে বিক্ষোভ মিছিলের একাংশ। ছবি এইবেলা

Manual8 Ad Code

এইবেলা কুলাউড়া :: মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মাসহ দুই নেতার কটূক্তির প্রতিবাদে ও তাঁদের শাস্তির দাবিতে কুলাউড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। শুক্রবার (১০ জুন) দুপুর দুইটার দিকে ‘সর্বদলীয় ঐক্যপরিষদ কুলাউড়া’র ব্যানারে বিক্ষোভ মিছিলে কয়েক শতাধিক মুসল্লী অংশ নেন।

Manual7 Ad Code

মিছিলটি রেলওয়ে জামে মসজিদ থেকে শুরু হয়ে কুলাউড়া শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে স্টেশন চৌমুহনীতে উত্তরবাজার জামে মসজিদের খতিব মাওলানা ইমরান আহমদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন রেলওয়ে জামে মসজিদের খতিব মাওলানা আইয়ূব আল আনসারী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, উপজেলা আল ইসলাহর সভাপতি কাজী ফখরুল ইসলাম প্রমুখ।

Manual1 Ad Code

সভায় বক্তারা বলেন, ভারতের মোদী সরকারের মুখপাত্র নূপুর শর্মা ও আরেক বিজেপি নেতা নবীন কুমার জিন্দাল মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে যে কটূক্তি ও অবমাননাকর মন্তব্য করেছেন এতে মুসলিম উম্মাহ ক্ষুদ্ধ। এমন কটূক্তির দায়ে ওই দুই নেতাকে শুধু বহিস্কার নয় তাঁদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!