হাকালুকি হাওরে নৌকা ডুবে কুলাউড়ার ভাটেরার এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

হাকালুকি হাওরে নৌকা ডুবে কুলাউড়ার ভাটেরার এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু

  • মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের শাহমির এলাকায় হাকালুকি হাওরে নৌকা ডুবিতে নিখোঁজের ৫ ঘন্টা পর এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। সোমবার (১৩ জুন) বিকেল সাড়ে চারটায় ভাটেরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শাহমির এলাকায় ঘটনাটি ঘটে। রাত সাড়ে ১০টায় নিহত কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

স্থানীয় বাসিন্দারা জানান, নিহত তানিম সিদ্দিকী (১৯) সহ ১০-১২ জন নৌকা যোগে হরিপুর এলাকা থেকে শাহমির এলাকায় একটি বাড়িতে শিরণী খেতে যান। সেখান থেকে ফেরার পথে নৌকাটি ডুবে যায়। এসময় সবাই সাতার কেটে তীরে ফিরলেও তানিম ডুবে গিয়ে নিখোঁজ হন। পরে এলাকাবাসী অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে ১০ টায় লাশটি উদ্ধার করে।

Manual8 Ad Code

নিহত তানিম সিদ্দিকী বরমচাল ইউনিয়নের ইটাখলা গ্রামের তাজুল মিয়ার ছেলে। সে ভাটেরা স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণিতে ছাত্র। এক ভাই এক বোনের মধ্যে সে ২য়।

Manual5 Ad Code

বিষয়টি নিশ্চিত করে ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, লাশটি এলাকাবাসী উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। ধারণা করা হচ্ছে ছেলেগুলো ফেরার পথে হই হুল্লোড় করছিলো। আবহাওয়াও খারাপ ছিল তাই নৌকাটি উল্টে যায়। ফলে এমন মর্মান্তিক মৃত্যু হয়।

Manual2 Ad Code

কুলাউড়া থানার অফিসার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়া লাশ নিতে আবদেন করে। ফলে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে বেলা আড়াইটায় হরিপুর ঈদগা মাঠে জানাযা শেষে নিহত তামিমকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!