কুলাউড়ায় রেললাইনে পানি, বন্ধ হতে পারে ট্রেন চলাচল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় রেললাইনে পানি, বন্ধ হতে পারে ট্রেন চলাচল

  • বুধবার, ২২ জুন, ২০২২

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::  কুলাউড়া-বরমচাল স্টেশনের মধ্যবর্তী ফানাই-আনফানাই নদীর ব্রীজের মধ্যবর্তী স্থানে রেললাইনে বন্যার পানি উঠেছে। ফলে যেকোন ট্রেন চলাচল বন্ধ হয়ে যেতে পারে। ২২ জুন বুধবার থেকে গতি কমিয়ে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন।

Manual4 Ad Code

স্থানীয় বাসিন্দা ও বরমচাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান জানান, বরমচালের ফানাই-আনফানাই নদীর মধ্যবর্তী এলাকার ওই স্থানের প্রায় ২শ’ ফুট রেললাইনে সোমবার বিকেল থেকে পানি উঠতে শুরু করে। ২১ জুৃন মঙ্গলবার রাতে প্রবল বর্ষণের পর ট্রেন চলাচল করছে মারাত্মক ঝুঁকি নিয়ে। এখন সময় যতই যাচ্ছে ততই বাড়ছে পানি। ধীরে ধীরে ডুবে যাচ্ছে ওই স্থানের রেললাইন।

Manual8 Ad Code

স্থানীয় বাসিন্দারা জানান, ওই স্থানে যেভাবে বন্যার পানি বাড়ছে তাতে এখন গতি কমিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে পানি বাড়তে থাকলে সারাদেশের সাথে সিলেট অঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়ার আশঙ্কা করছেন। গেল কয়েক দিন থেকে টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাকালুকি হাওরের তীরবর্তী কুলাউড়া,জুড়ী ও বড়লেখা উপজেলার অধিকাংশ এলাকা বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এখনো অব্যাহত থাকায় বন্যায় অতীতে সকল রেকর্ড ভঙ্গ করেছে। বন্যা আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষের ঠাঁই নেই।

Manual4 Ad Code

হাওরের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় রেললাইনের ওই স্থানসহ কুলাউড়ার বিভিন্ন স্থানের রেললাইনে পানি উঠায় নতুন করে দুশ্চিন্তায় ফেলছে স্থানীয় বাসিন্দাসহ রেল যাত্রী ও রেলওয়ে সংশ্লিষ্টরা।

বরমচাল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য মো. সাজ্জাদ আলী সাজু ও মিজানুর রশিদ সুমন জানান, ফানাই-আনফানাই নদী এলাকায় ওই স্থানটিতে বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে। গতকালের তুলনায় পানি আজকে দুপুর পর্যন্ত অনেক বৃদ্ধি পেয়েছে। তারা বলেন, এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ওই স্থানটি দিয়ে ট্রেন চলাচল ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে।

কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন মাস্টার মুহিবুর রহমান জানান, গেল ৩ দিন থেকে ওই স্থানটিতে বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে। ওই স্থানে রেললাইনের ১ ইঞ্চি উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানির   স্রোত কম থাকায় গতি কমিয়ে ট্রেন চলাচল অব্যাহত রয়েছে। তবে আর পানি কিংবা ¯্রােত বাড়লে ট্রেন চলাচল অব্যাহত রাখা যাবে কিনা তা বলা মুশকিল।

Manual8 Ad Code

তিনি আরও জানান, রেলওয়ের প্রকৌশল বিভাগের সংশ্লিষ্টরা ইতোমধ্যে জায়গাটি পরিদর্শণ করেছেন। তাদের পরামর্শনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তবে গেল কয়েক দিনের পাহাড়ি ঢল ও অতিবৃষ্টি কারণে কুলাউড়া থেকে শমশেরনগর ও কুলাউড়া থেকে মাইজগাঁও পর্যন্ত গতি কমিয়ে ট্রেন চলাচলের নির্দেশনা দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!