কুলাউড়ায় ৭ দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের সফল সমাপ্তি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় ৭ দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের সফল সমাপ্তি

  • শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :: জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ৭ দিনব্যাপী অনুষ্টানের সফল সমাপ্তি হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা সম্মেলনকক্ষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মো:আব্দুল মোমিন, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ময়নুল হক পবন। অনুষ্টান সঞ্চালনায় ছিলেন ফিল্ড এ্যাসিস্ট্যান্ট আলমগীর সরকার।

‘নিরাপদে মাছে ভরবো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়কে ধারন করে গত (২৩ জুলাই) মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এক সপ্তাহের মৎস্য সপ্তাহ উপলক্ষে সার্বিক কর্মসূচী অবহিত করেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুবুর রহমান খন্দকার।

Manual6 Ad Code

মৎস্য অফিস সুত্রে জানা গেছে, ৭দিনের কর্মসূচীর মধ্যে ২৩ জুলাই উপজেলার বিভিন্ন হাটবাজারে ব্যানার,ফেষ্টুন এবং মাইকিং এর মাধ্যমে প্রচারনা,২৪ জুলাই প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষি ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়,২৫ জুলাই র‌্যালী,সফল প্রতিষ্টান/উদ্যোক্তা/মৎস্য চাষীদের পুরষ্কার প্রদান,জলাশয়ে পোনামাছ অবমুক্তকরন,মৎস্য সেক্টরে সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামান্যচিত্র প্রদর্শন, ২৬ জুলাই অবৈধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা,২৭ জুলাই মৎস্য চাষীদের পরামর্শ প্রদান,পুকুরের মাটি ও পানি পরিক্ষা,সুফলভোগীদের প্রশিক্ষন এবং গতকাল শুক্রবার সমাপনী দিনে ইউনিয়ন পর্যায়ে লিপদের মধ্যে মৎস্য অফিসারের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়। #

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!