কুলাউড়ায় মাছের সাথে শত্রুতা! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় মাছের সাথে শত্রুতা!

  • রবিবার, ৭ আগস্ট, ২০২২

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ ঢেলে ২ লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। গত ৪ আগষ্ট বৃহস্পতিবার দিবাগত রাতে বিষ ঢেলে দিলে পুকুরে মাছ ভেসে উঠে। এ ঘটনায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের মানগাঁও গ্রামের মৃন্ময় গোস্বামী একই এলাকার ৫ জনকে অভিযুক্ত করে কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Manual6 Ad Code

জানা যায়, কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের মানগাঁও গ্রামের মৃন্ময় গোস্বামীর পুকুরে গত বৃহস্পতিবার দিবাগত রাতে বিষ ঢেলে দেয়ার পর বির্র্ভিন্ন প্রজাতির মাছ ভেসে উঠে। পরদিন শুক্রবার সকালে মাছ মরে পুকুরে ভেসে উঠতে দেখে মৃন্ময় গোস্বামী স্থানীয় ইউপি সদস্য, চেয়ারম্যানসহ এলাকাবাসীকে অবহিত করেন। মৃন্ময় গোস্বামী বলেন, জমিজমার বিরোধ নিয়ে আমার প্রতিপক্ষ মিলন গোস্বামী, বিশ^জিত গোস্বামী, কৃপাময় গোস্বামী, মিহির গোস্বামী ও জয়ন্ত গোস্বামী পূর্ব থেকেই আমাকে মারধোরসহ নানাভাবে হুমকি ধামকি দিয়ে আসছেন। পরিকল্পিত ও একইভাবে বিবাদীগণ আমার পুকুরে বিষ ঢেলে ২ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে। এ ঘটনায় ৫ জনকে আসামী করে গত শুক্রবার কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

Manual8 Ad Code

তবে অভিযোগ বিষয়ে মিলন গোস্বামীর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, জমিজমা নিয়ে মৃন্ময় গোস্বামীর সাথে মামলা চলমান রয়েছে। পুকুরে বিষে মাছ মারা যাওয়ার ঘটনা আমাদের জানা নেই। এটি সাজানো ঘটনা।

এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কুলাউড়া থানার এসআই শাহ আলম বলেন, এ ধরণের একটি অভিযোগের কথা শুনেছি। তবে আমি ঢাকা থেকে আসার পর তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!