কুলাউড়া উপজেলা প্রকৌশলীর উপর হামলা : আইন শৃঙ্খলা কমিটির সভায় নিন্দা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়া উপজেলা প্রকৌশলীর উপর হামলা : আইন শৃঙ্খলা কমিটির সভায় নিন্দা

  • সোমবার, ৮ আগস্ট, ২০২২

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আমিনুল ইসলাম মৃধার উপর রোববার (০৭ আগস্ট) বিকেলে সোয়া ৫টায় হামলা করেছে কতিপয় সন্ত্রাসী। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

Manual7 Ad Code

এঘটনায় সোমবার ০৮ আগস্ট কুলাউড়া থানায় ৩ জনের নামোল্লেখসহ ৭-৮ জনের বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। তাছাড়া সোমবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়েছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুলাউড়া থানার অফিসার ইনচার্জকে অনুরোধ করা হয়েছে।

Manual8 Ad Code

কুলাউড়া থানার পরিদর্শক আমিনুল ইসলাম জানান, প্রকৌশলী আমিনুল ইসলাম মৃধা ২০২১ সালের সেপ্টেম্বর মাসে কুলাউড়া উপজেলায় যোগদান করেন। শহরের মাগুরা এলাকায় একটি বাসায় তিনি ভাড়া থাকেন। রোববার বিকেল সোয়া পাঁচটার দিকে তিনি মোটরসাইকেলে করে ব্যক্তিগত কাজে বাসা থেকে বের হন। একপর্যায়ে কয়েকটি মোটরসাইকেলে করে আসা পাঁচ-সাত জন যুবক পথরোধ করে অতর্কিত হামলা চালায়। পরে যুবকেরা তাঁর মোটরসাইকেলটি ভাঙচুর করে চলে যায়। রাত ১০টার দিকে প্রকৌশলী ৩ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামাসহ ৭-৮ জনের বিরুদ্ধে অভিযোগ দেন। তদন্তের স্বার্থে মামলার আসামীদের নামোল্লেখ করা সম্ভব নয়।

Manual1 Ad Code

এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও প্রকৌশলী আমিনুল ইসলাম মৃধা ফোন ধরেননি। হামলার পর থেকে তিনি কোথায় আছেন তাও জানা যায়নি।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, প্রকৌশলীর অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন আছে। কি কারণে হামলা হয়েছে, এব্যাপারে কিছু জানা যায়নি।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমান খোন্দকার জানান, একজন অফিসারের বিরুদ্ধে হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় নিন্দা প্রস্তাব আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

Manual5 Ad Code

জানা যায়, সম্প্রতি প্রকৌশলী আমিনুল ইসলাম মৃধার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে উপজেলার ১৩টি ইউনিয়নের চেয়ারম্যানগণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দেন এবং তাঁরা প্রকৌশলীর অপসারণের দাবি জানান। এ দিকে গত ২৪ জুলাই উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় প্রকৌশলী আমিনুলকে বক্তব্য রাখার সুযোগ দিলে কয়েকজন ইউপি চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে ওঠেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!