কুলাউড়ার কর্মধা ইউনিয়নের চেয়ারম্যানের দুর্নীতি বিক্ষুব্ধ ১০ মেম্বার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ার কর্মধা ইউনিয়নের চেয়ারম্যানের দুর্নীতি বিক্ষুব্ধ ১০ মেম্বার

  • সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের চেয়ারম্যানের লাঘামহীন অনিয়ম ও দুর্নীতির কারণে বিক্ষুব্ধ ১০ মেম্বার। অনিয়ম দুর্নীতি বন্ধ না হলে অনাস্থা প্রস্তাবসহ সরকারের উচ্চ পর্যায়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানাবেন।

জানা যায়, কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মো: মুহিবুর রহমান আজাদ নির্বাচিত হওয়ার পর থেকে পরিষদের মেম্বারদের সাথে বিমাতাসুলভ আচরণ শুরু করেন। নানা অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। বানাচ্ছেন বাড়ি, কিনেছেন গাড়ি।
গত ১৯ ডিসেম্বর ইউনিয়ন পরিষদের ১০ জন মেম্বার চেয়ারম্যানের বিরুদ্ধে ৮টি বিষয়ে দুর্নীতির সুস্পষ্ট অভিযোগ উত্থাপন করেন। এরমধ্যে উল্লেখযোগ্য হলো পরিষদের কোন সিদ্ধান্ত ছাড়াই নিজের ইচেছমত কর্মধা ইউনিয়নের ব্যাংক ভবনের দোকানকোটা ভাড়া দিচ্ছেন। এলজিএসপি প্রকল্পের প্রকল্প চেয়ারম্যান সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার হলেও চেয়ারম্যান কোন নিয়মনীতির তোয়াক্কা না করে প্রকল্প বাস্তবায়ন না করে পুরো টাকা কৌশলে আত্মসাৎ করছেন। জন্মনিবন্ধনে অতিরিক্ত টাকা আদায় এবং ইউনিয়নের আদায়কৃত ট্যাক্সের সিংহভাগ করেছেন পকেটস্থ। গভীর নলকুপ বরাদ্ধে অনিয়ম। ১,২ ও ৩ নং ওয়ার্ডেও সংরক্ষিত আসনের মহিলা সদস্যকে নাজেহাল করেন। বিষয়গুলো তদন্ত হলেই প্রমানিত হবে বলে জানান মেম্বারগণ।

Manual2 Ad Code

চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ উত্তাপনকারী মেম্বারগণ হলেন মাহমুদা আক্তার, রায়না বেগম, নাজমিন নাহার, দিদারুল আলম, আব্দুল কাদির, সিলভেস্টার পাঠাং, হেলাল আহমদ, মুজিবুল হক হারুন, মো: দরছ মিয়া ও লছমি নারায়ন অলমিক।

Manual7 Ad Code

অভিযোগ প্রসঙ্গে কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মো: মুহিবুর রহমান আজাদ জানান, মেম্বাররা বিক্ষুব্ধ হয়েছিলেন বিভিন্ন কারণে তবে উল্লেখযোগ্য কিছু নয়। মেম্বারদেও শতভাগ দাবিদাওয়া পূরণ করা সম্ভব নয়। তাছাড়া কারো ব্যক্তিগত দাবিদাওয়া পূরণ করাও সম্ভব নয়। একটা প্রকল্প পেলে সে ব্যাপারে সরকারের কাছেও জবাবদিহিতা করতে হয়। এক সাথে ১২ জন মেম্বারকে প্রজেক্ট দেয়া সম্ভব নয়। আমি তাদের বুঝিয়ে বলেছি।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!