কমলগঞ্জে তিনদিন ব্যাপী অমর একুশে বইমেলা শুরু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব –কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি ছাত‌কে ৮শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেককে কারাগা‌রে বিদেশমুখীতা ও অভিভাবকদের সচেতনতার অভাবে এ অঞ্চলে শিক্ষারহার নিম্নগামী- তাহসিনা রুশদী লুনা কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার : তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত : আটক ১ বড়লেখায় মাদ্রাসার একাডেমিক ভবন : দেড় বছরের নির্মাণ কাজ সম্পন্ন করতে ৭ বছর পার! বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন : সভাপতি তোফায়েল, সম্পাদক মুর্শেদ আলম নবজাতকে উন্নত চিকিৎসা দিতে গিয়ে সড়কে প্রাণ হারালেন প্রসূতি মা জন্মদিনে স্মরণ পা‌লিত হয়‌নি বাউলসম্রাট দুর্বিন শাহ: মরমি গানের জগতে এক অনন্য সাধক

কমলগঞ্জে তিনদিন ব্যাপী অমর একুশে বইমেলা শুরু

  • সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রথম বারের মতো তিনদিন ব্যাপী অমর একুশে বইমেলা শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সোমবার বিকেল ৪ টায় বই মেলার শুভ উদ্বোধন করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল।

Manual5 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, উপজেলা লাইব্রেরী সমিতির সভাপতি মো: আনোয়ার হোসেন, লেখক-গবেষক আহমদ সিরাজ।

Manual2 Ad Code

বইমেলায় বিভিন্ন ট্রকাশনী সংস্থা ও সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ২০টি স্টল অংশ নেয়। এছাড়া কমলগঞ্জের ৯০জন কবি লেখকের বই প্রদর্শনী করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক পরিবেশিত হয়।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews