মৃত্যু সনদ ইস্যু হলেও মরেননি তোয়াব আলী ! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

মৃত্যু সনদ ইস্যু হলেও মরেননি তোয়াব আলী !

  • বুধবার, ১০ মে, ২০২৩

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া :: তোয়াব আলী (৭২) মারা গেছেন। তার নামে ইস্যু করা হয়েছে মৃত্যু সনদ। তার নামে ইস্যুকৃত বয়ষ্ক ভাতা অন্য মহিলার নামে প্রতিস্থাপন করা হয়েছে। অথচ তোয়াব আলী এখনও বহাল তবিয়তে জীবিত। কুলাউড়া উপজেলা রাউৎগাঁও ইউনিয়নে এই অভিনব জালিয়াতির ঘটনা ঘটেছে।

Manual5 Ad Code

জানা যায় উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আকবর আলী সোহাগ ও ৮নং ওয়ার্ডের মেম্বার আব্দুল আজিজ চৌধুরী রাহেল লালপুর গ্রামের তোয়াব আলী (৭২) ২০২২ সালের ৭ জানুয়ারি মৃত্যুবরণ করেছেন উল্লেখ করে ২৯ সেপ্টেম্বর মৃত্যু সনদ ইস্যু করেন। ফলে বয়ষ্ক ভাতা থেকে তোয়াব আলীর নাম বাদ দিয়ে একই গ্রামের আব্দুল হামিদের স্ত্রী জুবেদা বেগম (৬৬) নাম ২০২২ সালের এক অক্টোবর বয়ষ্ক ভাতার তালিকায় প্রতিস্থাপন করেন।

বৃদ্ধ তোয়াব আলী জানান, হঠাৎ করে আমার ভাতা বন্ধ হয়ে গেলে আমি মেম্বারকে বিষয়টি জানাই। মেম্বার আমাকে বলেন, তাহলে অনলাইনে ভুল হয়েছে বলে জানান। এখন জানতে পারি আমার নাম বাদ দিয়ে মেম্বার অন্য মহিলাকে ভাতা দিয়ে দিয়েছেন। আমি উক্ত ঘটনার তদন্তক্রমে জালিয়াতির বিচার চাই এবং ভাতা ফেরৎ চাই।

Manual8 Ad Code

এব্যাপারে ৮ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল আজিজ চৌধুরী রাহেলের সাথে এবিষয়ে বক্তব্য জানতে চাইলে তার ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। খোঁজ নিয়ে জানা যায় গত মাসে ওই মেম্বার আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের জন্য চলে গেছেন। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

Manual6 Ad Code

এব্যাপারে রাউৎগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আকবর আলী সোহাগ জানান, আমি বিষয়টা জানি না। মেম্বার আমাকে ব্ল্যাকমেইল করে এই কারসাজি করেছে। এ ব্যাপারে আমি খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!