কুলাউড়ার কর্মধায় ২ সন্তান রেখে প্রবাসীর স্ত্রী লাপাত্তা ! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ার কর্মধায় ২ সন্তান রেখে প্রবাসীর স্ত্রী লাপাত্তা !

  • সোমবার, ১৯ জুন, ২০২৩

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে ২ সন্তান রেখে উধাও মধ্যপ্রাচ্য প্রবাসীর স্ত্রী। আত্মগোপনে থেকে অপহরণ কিংবা গুম নাটক করে যাতে হয়রানি না করতে পারে এ ব্যাপারে সংবাদ সম্মেলন করেছে প্রবাসী পরিবার। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।

Manual2 Ad Code

জানা যায়, মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ও উপজেলার কর্মধা ইউনিয়নের জুনাব আলীর সাথে একই ইউনিয়নের ট্রাট্রউলি গ্রামের মৃত লতিফ মিয়ার মেয়ে দিলারা বেগম (৩৫) সাথে ১২-১৩ বছর আগে বিয়ে হয়। আল আমিন (১০) ও আমিনুল (৭) নামক তাদের ২ ছেলে সন্তান রয়েছে।

Manual1 Ad Code

প্রবাসীর ভাই মো:.আইয়ুব আলী অভিযোগ করেন, ভাই বিদেশে থাকার সুযোগে তার স্ত্রী দিলারা বেগম পরকীয়ায় লিপ্ত হয়। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ চলছিলো। জুনাব আলী প্রবাস থেকে গত ২৪ মে স্ত্রী দিলারা বেগমকে তালাক প্রদান করেন। তালাকনামা ডাকযোগে স্ত্রীর বাবার বাড়িতে পৌছলে দিলারা বেগম স্বামীর পরিবারের লোকজনকে গালাগালি করেন এবং ২ সন্তানকে নিজ হাতে জবাই করার এবং নিজে আতœহত্যার হুমকি দেন। এসব বিষয়ে একটি লিখিত অভিযোগ দেন কুলাউড়া থানায়। গত ২৫ মে রাতে ২ সন্তানকে ঘুমে রেখে উধাও হন দিলারা বেগম।

দিলারা বেগমের বড় ছেলে ১০ বছর বয়সী আল আমিন জানান, ওই দিন রাতে তার মামা কুটন মিয়া তাদের বাড়িতে আসেন। মামা ও তার মা অন্যরুমে কথা বলার সময় তারা ২ ভাই ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে তার মাকে না পেয়ে বিষয়টি চাচা ও ফুফুদের জানায়।

প্রবাসীর ভাই আকবর আলী, বোন ফজিরুন বেগম ও ভাগ্না ইসমাইল আলী জানান, দিলারা বেগমকে অপহরন করা হয়েছে উল্লেখ করে তার ভাই কুটন মিয়া এলাকায় প্রচারনা এবং প্রবাসীর পরিবারকে হয়রানির অপচেষ্টা চালাচ্ছে। পুলিশ দিয়ে গ্রেফতারের ভয় দেখাচ্ছে।

Manual8 Ad Code

কর্মধা ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা সদস্য মাহমুদা আক্তার জানান, প্রবাস থেকে স্বামী স্ত্রীর বিরুদ্ধে আমার কাছে বিচার প্রার্থী হলে আমি সোমবার বিচারের দিন ধার্যকরি। কিন্তু সোমবার সকাল থেকে দিলারা বেগমকে আর পাওয়া যাচ্ছেনা। তিনি জানান,শুনেছি দিলারা বেগমকে নাকি তার ভাই এসে স্বামীর বাড়ী থেকে নিয়ে গেছেন।

এবিষয়ে দিলারা বেগমের ভাই কুটন মিয়ার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে কল দিলে তার স্ত্রী জানান, তিনি ফোন রেখে কাজে গেছেন। আমি এসব বিষয়ে কিছু বলতে পারবো না।

Manual8 Ad Code

এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেক জানান, প্রবাসীর স্ত্রী অপহরণ বা নিরুদ্দেশ এমন কোন ঘটনা কোন পরিবার লিখিত বা মৌখিকভাবে আমাকে অবগত করেনি। ৳

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!