কুলাউড়ায় সেফটিক ট্যাঙ্কে পড়ে শিশু ২ ভাইবোনের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী

কুলাউড়ায় সেফটিক ট্যাঙ্কে পড়ে শিশু ২ ভাইবোনের মৃত্যু

  • রবিবার, ২ জুলাই, ২০২৩

Manual4 Ad Code

এইবেলা,কুলাউড়া  :: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে ০২ জুলাই রোববার সেফটিক ট্যাঙ্কে পড়ে হাসান মিয়া (৪) ও হাবিবা বেগম (২) নামক শিশু ২ ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হাজীপুর গ্রামের জাহাঙ্গীর মিয়া সন্তান।

Manual8 Ad Code

টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক ও মেম্বার জুনাব আলী জানান, সকালে পরিবারের লোকজনের অজান্তে ২ ভাইবোন হাসান ও হাবিবা ঘরের পেছনের সেফটিক ট্যাঙ্কে পড়ে যায়। পরিবারের লোকজন তাদের না পেয়ে খোঁজ করার এক পর্যায়ে সেফটিক ট্যাঙ্কের একাংশ ভাঙা দেখে তাদের সন্দেহ হয়। সাথে সাথে ট্যাঙ্কের উপরের অংশ ভেঙে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

নিহত ভাই বোনের নানা সাইফ মিয়া ও চাচা সেলিম আহমদ জানান, তারা অসাবধানতাবশত সেফটিক ট্যাঙ্কে পড়ে যায়। এনিয়ে কারো বিরুদ্ধে তাদের কোন অভিযোগ নেই।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রতন দেবনাথ জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!