সন্ত্রাসী হামলার ৪দিন পর চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু: ফেইসবুকে ভিডিও ভাইরাল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

সন্ত্রাসী হামলার ৪দিন পর চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু: ফেইসবুকে ভিডিও ভাইরাল

  • শনিবার, ৮ জুলাই, ২০২৩

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলায় সন্ত্রাসী হামলার ৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় হোসাইন মুহাম্মাদ জিলান (২২) নামক এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত ৩ জুলাই সন্ধ্যায় তার উপর হামলা হয় এবং ৭ জুলাই রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জিলান উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে। ওই হামলার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

Manual4 Ad Code

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ জুলাই সন্ধ্যায় জিলান শহর থেকে মোটরসাইকেলে বাড়িতে ফেরার পথে শহরের দক্ষিণ বাজার বাসস্ট্যান্ডে আসামাত্র আগে থেকে ওৎপেতে থাকা ৬-৭ জন কিশোর-তরুণ জিলানের গতিরোধ করে। কিছু বুঝে উটার আগেই জিলানকে ঘিরে ফেলে মারধর শুরু করে তারা। এসময় জিলান প্রাণে বাঁচতে মোটরসাইকেল থেকে নেমে বাসস্ট্যান্ডের সম্মুখে একটি টেলিকমের দোকানে গিয়ে আশ্রয় নেয়।কিন্তু তাতেও তার শেষ রক্ষা হয়নি।

Manual8 Ad Code

ওই দোকানের সিসি টিভির ফুটেজে দেখা যায়, ভেতরে আশ্রয় নেয়া জিলান নিজেকে না মারার জন্য হাতজোড় করে বার বার ক্ষমা চাচ্ছে। কিন্তু ৩-৪ জন নির্দয় তরুণ ধারালো অস্ত্র ও রড দিয়ে জিলানকে মারতে মারতে বাইরে নিয়ে আসে। একপর্যায়ে রক্তাক্ত জিলান মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা হাসপাতালে ভর্তি করেন। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় শুক্রবার (৭ জুলাই) রাতে জিলান মারা যায়।

জিলানের পিতা আব্দুল হামিদ মুঠোফোনে জানান, মোটরসাইকেল মেকানিক গিয়াস মিয়ার ছেলে সাজু এবং তার সহযোগী আব্দুল্লাহর নেতৃত্বে ৬-৭ জন মিলে আমার ছেলের উপর হামলা করেছে। ছেলেকে নিয়ে সিলেটে থাকায় কোনো মামলা করতে পারেননি। কুলাউড়ায় ফিরে তাদের বিরুদ্ধে তিনি মামলা করবেন।

Manual6 Ad Code

এ ব্যাপারে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ জানান, জিলানের লাশ ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে থানায় আনা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!