কমলগঞ্জ উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করার লক্ষ্যে যৌথ সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জ উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করার লক্ষ্যে যৌথ সভা

  • মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রায়ণ প্রকল্প-২ এর আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভূমিহীন ও গৃহহীন (ক-শ্রেণী) পরিবারের শতভাগ পুনর্বাসনের লক্ষ্যে স্টেকহোল্ডারদের সাথে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত যৌথ সভায় প্রধান অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।

Manual8 Ad Code

কমলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ রইছ আল রেজুয়ান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

জানা যায়, “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন (ক-শ্রেণী) পরিবারকে ২ শতক জমিসহ গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে।

Manual3 Ad Code

কমলগঞ্জ উপজেলায় ১ম পর্যায়ে ৮৫টি, ২য় পর্যায়ে ৩৩০টি, ৩য় পর্যায়ে ৫০টি সমাপ্ত হয়েছে এবং ৪র্থ পর্যায়ে ৩৩৬ টি বরাদ্দকৃত ঘরের মধ্যে ২৮৩ টি সম্পন্ন হয়েছে, চলমান রয়েছে ৫৩টি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!