কমলগঞ্জে নানা আয়োজনে প্রতিবন্ধী দিবস পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কমলগঞ্জে নানা আয়োজনে প্রতিবন্ধী দিবস পালিত

  • বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual4 Ad Code

‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিত অগ্রগতি ত্বরান্বিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে ৩৪তম আন্তর্জাতিক এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার ( 0৩ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে শমশেরনগর চা বাগানে চা জনগোষ্ঠী প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের আয়োজনে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়।

চা জনগোষ্ঠী প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি উত্তম যাদবের সভাপতিত্বে ও মাসিক চা মজদুর সম্পাদক সীতারাম বীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা রামভজন কৈরী। সম্মানিত অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন শমশেরনগর চা বাগানের সহকারী ব্যবস্থাপক ইসতিয়াক আহমদ সুমন, ফিরোজ আব্দুল্লা, শমশেরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক শামীম, বাংরাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালীর সভাপতি রাজু গোয়ালা, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, ডা: : ডা: প্রিয়তোষ সূত্রধর জনি, শমশেরনগর চা বাগান পঞ্চায়েত এর সাধারণ সম্পাদক শ্রীকান্ত কানু গোপাল, শিক্ষক গোপাল গোয়ালা প্রমুখ।

Manual6 Ad Code

আলেঅচনা সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়। আমাদের সম্পদ। তাদের কাজে লাগাতে হবে। তাদের উন্নয়নের মূল স্রোতে টানতে হবে। তাদের মেধা ও শ্রম দিয়ে ব্যাপক পরিবর্তন ঘটতে পারে। সরকার প্রতিবন্ধীদের কাজে লাগাতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। আমরা চাই তারাও সমাজে ভূমিকা রাখুক।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!