কুলাউড়া ৩ চোরাই প্রাইভেটকার উদ্ধার : আন্ত:জেলা চোরচক্রের ৮ সদস্য গ্রেপ্তার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়া ৩ চোরাই প্রাইভেটকার উদ্ধার : আন্ত:জেলা চোরচক্রের ৮ সদস্য গ্রেপ্তার

  • মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ;; কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ০৩ টি চোরাই প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে এবং গাড়ি চুরির সাথে জড়িত আন্ত:জেলা চোরচক্রের ২ সদস্যসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (০১ আগস্ট) ভোরে অভিযান পরিচালনা করে আন্ত:জেলা গাড়ী চোরচক্রের সদস্য মৌলভীবাজার সদর থানাধীন গুজারাই গ্রামের আলীম মিয়ার ছেলে শাহ আলম (২৭)কে আটক করা হয়। বেড়ীরচর এলাকা থেকে মৃত ফরকিত মিয়ার ছেলে মুহিবুর রহমান ওরফে সিতু (৩০) কে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।

তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের পর গত ১০ জুলাই কুলাউড়ার মধ্য মাগুড়া থেকে চুরি হওয়া প্রাইভেটকারটি উদ্ধারপূর্বক জব্দ করা হয়। আরও ০২টি চোরাই প্রাইভেটকার উদ্ধার করা হয়।

Manual7 Ad Code

এর আগে বিভিন্ন সময় গাড়ি চুরির সাথে জড়িত আন্ত:জেলার গাড়ী চোরচক্রের সদস্য তোফায়েল মিয়াকে (২৬) সিলেট থেকে আব্দুল আলীম (৩০) ও মহিউদ্দিনকে (৩০) হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে, জসিম মিয়া ওরফে কসাই জসিম (৩৭)কে মৌলভীবাজার সদর থেকে, আবুল হোসেন ওরফে হোসেনকে (৩১) কমলগঞ্জ থানাধীন শমশেরনগর থেকে এবং কয়েছ মিয়া (২৭)’কে রাজনগর থেকে গ্রেফতার করা হয়।

Manual1 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: আব্দুস ছালেক জানান, গাড়ী চোর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!