কুলাউড়ায় সন্ত্রাসী কবির মিয়া পুলিশের হাতে গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় সন্ত্রাসী কবির মিয়া পুলিশের হাতে গ্রেফতার

  • শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের হত্যাসহ কয়েকটি মামলার পলাতক আসামী কবির মিয়া (৪৩) কে শুক্রবার ২৫ আগস্ট রাতে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে কুলাউড়া থানা ও বড়লেখা আদালতে হত্যা, সন্ত্রাসী হামলা ও প্রতারণা বেশ কয়েকটি মামলা রয়েছে। তাকে গ্রেফতার করায় এলাকায় মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Manual7 Ad Code

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ভুকশিমইল ইউনিয়নের মীরশংকর গ্রামের মৃত রইছ আলীর পুত্র কবির মিয়া এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। তার স্ত্রী বছরি বেগমকে জোরপূর্বক বিষ খাইয়ে হত্যার দায়ে এবং জুয়া খেলার অভিযোগে একাধিকবার জেল খেটে জামিনে বেরিয়ে আসে। গত ২৩ এপ্রিল একই গ্রামের ব্যবসায়ী কদর মিয়ার উপর সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। এ ঘটনায় ২৬ এপ্রিল কুলাউড়া থানায় একটি মামলা (নং ৩১ তারিখ ২৬/০৪/ ২৩) দায়ের করেন।

Manual5 Ad Code

এছাড়া তার বিরুদ্ধে বিদেশে পাঠানোর নামে প্রতারণা করে বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের কান্দিগ্রামের মঈন উদ্দিনকে প্রবাসে পাঠানোর নামে ২ বারে ১ লাখ ৩০ হাজার টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় মঈন উদ্দিনের স্ত্রী নূরুন নেছা বাদি হয়ে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল আদালতে একটি মামলা (নং ১১১/ ২০২৩) দায়ের করেন। আদালত বিষয়টি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেয়। পিবিআই’র তদন্তের প্রেক্ষিতে কবির মিয়ার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

কুলাউড়া থানার এসআই সুজন তালুকদার আসামী কবির মিয়াকে রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার করে।

Manual8 Ad Code

স্থানীয় লোকজন জানান, এলাকার মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে বিক্ষুব্ধ মানুষ তাকে এলাকাছাড়া করে। তার গ্রেপ্তারের খবওে মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

Manual6 Ad Code

কুলাউড়া থানার এসআই সুজন তালুকদার আটকের সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মদ, জুয়া, সন্ত্রসী কর্মকান্ড ছাড়াও আদালতে বিচারাধীন ও থানায় একাধিক মামলা রয়েছে। সে একজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!