কুলাউড়ায় ৪১ কেজি গাঁজাসহ শ্যালক-দুলাভাই গ্রেফতার, প্রাইভেট কার জব্দ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

কুলাউড়ায় ৪১ কেজি গাঁজাসহ শ্যালক-দুলাভাই গ্রেফতার, প্রাইভেট কার জব্দ

  • শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের অভিযানে ৪১ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তারা সম্পর্কে শ্যালক-দুলাভাই। শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১ টার দিকে উপজেলার ভাটেরা ইউনিয়নের স্টেশনবাজারস্থ কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ সড়কের পাশে মনু মিয়ার মার্কেটের গ্যারেজ থেকে তাদের আটক করা হয়।

Manual3 Ad Code

আটককৃতরা হলেন- ভাটেরা ইউনিয়নের ইসলামনগর এলাকার মৃত শফিক মিয়ার ছেলে মো. জসিম মিয়া (২৭) ও কুলাউড়া পৌরসভার বাদে মনসুর এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে তাজুল ইসলাম (৩৫)। জসিম মিয়া সম্পর্কে তাজুল ইসলামের শ্যালক। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার (ঢাকা-মেট্রো-গ-১৫-২৩৫৪) জব্দ করা হয়।

Manual3 Ad Code

Manual4 Ad Code

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেকের নেতৃত্বে পুলিশ পরিদর্শক ক্যশৈনু, এসআই আমির হোসেন, সুজন তালুকদার, আনোয়ার মিয়া, এএসআই তপন দেব, তাজুল ইসলাম, রায়হান কবির, নুরু মিা, রুমান মিয়াসহ একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাদকের এই বড় চালান জব্দ করে।

পরে শুক্রবার দুপুরে কুলাউড়া থানায় প্রেসবিফিং করে ওসি মোঃ আব্দুছ ছালেক সাংবাদিকদের জানান, মাদক ব্যবসায়ীরা পলাতক থাকা তাদের সহযোগিদের নিয়ে গত ৩-৪ দিন পূর্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা থেকে গাঁজা সংগ্রহ করে সুবিধাজনক সময়ে ঢাকায় বিক্রয়ের জন্য কুলাউড়ার ভাটেরা এলাকায় একটি গ্যারেজের ভিতরে মজুদ করে রাখে। শুক্রবার রাতে মাদক ব্যবসায়ীরা একটি প্রাইভেটকার যোগে মজুদ রাখা গাঁজা ভাটেরা থেকে ফেঞ্চুগঞ্জ সার কারখানার সামনে একটি ট্রাকে তুলে ঢাকায় দেবার কথা ছিল। এমন খবর পেয়ে শুক্রবার রাত পৌনে ১টার দিকে কুলাউড়ার ভাটেরা ইউনিয়নের স্টেশনবাজারস্থ কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ সড়ক সংলগ্ন মনু মিয়ার মার্কেটের গ্যারেজ থেকে প্রথমে মাদক ব্যবসায়ী জসিম মিয়াকে আটক করা হয়। এসময় গ্যারেজের ভিতর থাকা একটি প্রাইভেট কারের পিছনে লুকিয়ে রাখা বস্তার ভিতর থেকে ৪১ কেজি ২৫০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮ লাখ ২৫ হাজার টাকা। পরে জসিমের দেয়া তথ্যের ভিত্তিতে গাঁজার মূল মালিক তাজুল ইসলামকে রাত আড়াইটায় আটক করা হয়।

কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেক বলেন, কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক আসামীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। প্রাইভেট কারটি থানা হেফাজতে রয়েছে। আটক দুই আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, ইতিপূর্বে কুলাউড়া থানায় এত বৃহৎ মাদকের চালান উদ্ধার হয়নি। আটক আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে ও সুস্থ-সুন্দর সমাজ গঠনে পুলিশ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews