কুলাউড়ার শরীফপুরে বর-কনের অভিভাবকে অর্থদণ্ড! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ার শরীফপুরে বর-কনের অভিভাবকে অর্থদণ্ড!

  • শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়ায় বাল্য বিয়ের অভিযোগে বর ও কনের পিতা-মাতাকে অর্থ দণ্ডে দণ্ডিত করা হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়নের তেলিবিল গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।

জানা যায়, শরীফপুর ইউনিয়নের তেলিবিল গ্রামের প্রবাসী আসুক মিয়ার অপ্রাপ্তবয়স্ক মেয়ের সাথে পাবনা জেলার সুজানগর উপজেলার শাহীন আলমের অপ্রাপ্তবয়স্ক ছেলের বিয়ের অনুষ্ঠান চলছিলো। বরপক্ষও চলে এসেছেন কনের বাড়িতে।

Manual5 Ad Code

আকদ্ কাবিনের প্রস্তুতি নিচ্ছিলেন সকলেই। বাল্যবিয়ের গোপন সংবাদ পেয়ে সেখানে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।

Manual4 Ad Code

এ সময় বাল্যবিয়ে পণ্ড করে অপ্রাপ্তবয়স্ক মেয়ের মা তাহমিনা বেগমকে ৭ হাজার টাকা এবং অপ্রাপ্তবয়স্ক ছেলের বাবা শাহীন আলমকে ৫ হাজার টাকা অর্থ দণ্ডে দণ্ডিত করা হয়।

বাল্যবিয়ে পণ্ডসহ জরিমানার বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান জানান, এ রকম অভিযান অব্যাহত থাকবে।

Manual7 Ad Code

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার এবং পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!