কুলাউড়ার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নৌকার কান্ডারি নাদেল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নৌকার কান্ডারি নাদেল

  • মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া :: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল কুলাউড়ার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন। মঙ্গলবার (০৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের কৌলাস্থ তার নিজ বাড়িতে এক মতবিনিময় এই সভায় সহযোগিতা চান।

Manual6 Ad Code

সভায় নাদেল বলেন, দেশ ও সমাজ থেকে সব ধরনের অপকর্ম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনে সাংবাদিকদের ভূমিকা অতুলনীয়। সাংবাদিকদের লেখনিতে মানুষকে আশাবাদী করতে হবে। কারণ গণমাধ্যম সঠিকভাবে কাজ না করলে মানুষ ও গণতন্ত্র ক্ষতিগ্রস্থ হয়।

Manual7 Ad Code

কুলাউড়ার পাশ্ববর্তী অনেক উপজেলায় যে উন্নয়ন হয়েছে- কুলাউড়ায় দলীয় এমপি না থাকায় তার কিছুই হয়নি জানিয়ে নাদেল বলেন, তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওর ও পর্যটন শিল্পের উন্নয়ন, কুলাউড়ার যানজট নিরসন ও কুলাউড়ার রেলওয়ে জংশন স্টেশনের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনাসহ কুলাউড়ার ক্রীড়াঙ্গনের সামগ্রিক উন্নয়নে দলীয় নেতৃবৃন্দ ছাড়াও কুলাউড়ার সুশীল সমাজ নেতৃবৃন্দদের নিয়ে কাজ করবেন। প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে সাংবাদিকদেরও সহযোগিতা কামনা করেন নাদেল।

মতবিনিময়কালে প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখসসহ কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।##

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!