কুলাউড়ার ওসির বিরুদ্ধে সিইসি’র নিকট ২ প্রার্থীর অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ার ওসির বিরুদ্ধে সিইসি’র নিকট ২ প্রার্থীর অভিযোগ

  • শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া থানায় যোগদানকৃত ওসি মো. আলী মাহমুদের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এর নিকট লিখিত অভিযোগ করেছেন দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়া দুই প্রার্থী।

Manual7 Ad Code

নতুন ওসির সাথে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর ঘনিষ্ট সম্পর্ক রয়েছে এতে নির্বাচনে প্রভাব বিস্তারের শঙ্কায় তৃণমুল বিএনপির প্রার্থী সাবেক এমপি এমএম শাহীনের প্রধান নির্বাচনী এজেন্ট মো. হাবিবুর রহমান এবং স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি একেএম শফি আহমদ সলমান। গত ১০ ও ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে আবেদন দু’টি পৃথকভাবে জমা দেয়া হয়।

স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি একেএম শফি আহমদ সলমানের লিখিত অভিযোগ থেকে জানা যায়, কুলাউড়া আসনে আওয়ামী লীগ মনোনীত প্রাথী শফিউল আলম চৌধুরী নাদেলের জন্ম ও রাজনৈতিক কর্মস্থল সিলেট শহরে হওয়ায় তাঁর সহযোগিতায় সিলেট কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আলী মাহমুদকে কুলাউড়া থানায় বদলী করা হয়েছে। উক্ত ওসির সাথে নাদেলের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় জনমনে উৎকন্ঠার সৃষ্ঠি হয়েছে। ওসির আগমনে নাদেলের কর্মী সমর্থকরা আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করেছে। সিলেট শহরের চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্রবাজরা ইতোমধ্যে কুলাউড়া শহরে অবস্থান নিয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সভা সমাবেশ চালিয়ে যাচ্ছেন।

এদিকে তৃণমুল বিএনপির প্রার্থী সাবেক এমপি এমএম শাহীনের প্রধান নির্বাচনী এজেন্ট মো. হাবিবুর রহমানের লিখিত অভিযোগ থেকে জানা যায়, ওসি মো. আলী মাহমুদ একজন প্রার্থীর অত্যন্ত প্রিয়জন। প্রশাসনের প্রভাব খাটিয়ে তিনি ওই প্রার্থীর পক্ষাবলম্বন করতে পারেন। নির্বাচন কমিশনের অঙ্গীকারের পথে মৌলভীবাজার -০২ আসনে বাঁধা হয়ে দাঁড়াতে পারেন ওসি মো. আলী মাহমুদ।

Manual6 Ad Code

এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আলী মাহমুদ জানান, আমি শুনেছি আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। কারো পছন্দ অপছন্দে আমি এখানে আসিনি। নির্বাচন কমিশন থেকে আমাকে এখানে বদলী করা হয়েছে। এর বেশি কিছু বলতে পারবো না। বাকিটা কর্তৃপক্ষের ব্যাপার। #

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!