কুলাউড়ায় ২ যমজ শিশু সন্তানের মৃত্যু নিয়ে রহস্য! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় ২ যমজ শিশু সন্তানের মৃত্যু নিয়ে রহস্য!

  • রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

Manual5 Ad Code

এইবেলা কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ৪ বছর বয়সী যমজ দুই পুত্র সন্তানকে পানিতে চুবিয়ে হত্যা করেছেন মা। রোববার (২১ জানুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৪টায় উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তরভাগ গ্রামে এই ঘটনা।

নিহত হওয়া দুই সন্তানের নাম রাদিয়ান ও রাইয়ান। পুলিশ নিহতদের মাকে আটক করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Manual6 Ad Code

বরমচাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসহাক চৌধুরী ইমরান জানান, উত্তরভাগ গ্রামের প্রবাসী বাচ্চু মিয়ার স্ত্রী রীমা বেগম অনেকটা মানসিক ভারসাম্যহীন। স্বামী বাচ্চু মিয়া রোববার ভোরে তাকে ঘরে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন।

এক পর্যায়ে বাড়ির পেছনের পুকুরে গিয়ে দেখেন ৪ বছর বয়সী তার দুই যমজ শিশু পুত্রকে পানিতে ডুবতে দেখে তাদের পুকুর পাড়ে তুলেন। এসময় বাড়ি অন্যান্য লোকজন তাদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশু দুটির চাচা বাদশা মিয়া জানান, তাদের মা অসুস্থ। তাই খেয়াল করতে পারেন নি। তার দুই ভাতিজা অসাবধানতাবশত পুকুরের পানিতে ডুবে মারা গেছে।

Manual1 Ad Code

এদিকে নিহত শিশুদের বাবা বাচ্চু মিয়া সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। দুই মাস আগে দেশে ফিরে আসেন ভারসাম্যহীন স্ত্রীর চিকিৎসার জন্য।

Manual5 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য শিশুদেও লাশ মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!