কুলাউড়ার ভুকশিমইলে শতাধিক বছরের পুকুর ভরাটের চেষ্টা : জেলা পরিষদের হস্তক্ষেপে বন্ধ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ার ভুকশিমইলে শতাধিক বছরের পুকুর ভরাটের চেষ্টা : জেলা পরিষদের হস্তক্ষেপে বন্ধ

  • বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নে ১১৯ বছরের পুরানো জেলা পরিষদের মালিকানাধীন পুকুর ভরাটের অভিযোগ পাওয়া গেছে। জেলা পরিষদের চেয়ারম্যান বরাবরে এব্যাপারে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুকশিমইল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বারসহ এলাকাবাসী। যার অনুলিপি সচিব স্থানীয় সরকার বিভাগ, জেলা প্রশাসক মৌলভীবাজার ও সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর বরাবরে দেয়া হয়েছে।

Manual8 Ad Code

লিখিত অভিযোগ থেকে জানা যায়, ভুকশিমইল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের অন্তর্গত ভুকশিমইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভুকশিমইল উচ্চ বিদ্যালয় ও কলেজ এবয় ভুকশিমইল ঈদগাহ সংলগ্নস্থানে অবস্থিত জেলা পরিষদের মালিকানাধীন ১৯০৫ সালে নির্মিত। ১৯৯৫ সালে জেলা পরিষদ পুকুরে স্থায়ী ও পাকা ঘাট নির্মাণ করে দেন। পুকুরটি ঈদগাহ কমিটির অধীনে বর্তমানে লিজ দেয়া হয়েছে। ঈদগাহর উন্নয়ন ও প্রশস্থ করার কথা বলে গত ০৫ ফেব্রুয়ারি ট্রাকযোগে পুকুরে মাটি ভরাটের কাজ শুরু করে ঈদগাহ কমিটি। পুকুর ভরাটে স্থানীয় লোকজন আপত্তি জানালে কমিটির সেক্রেটারিসহ ট্রাক ড্রাইভার তাদের সাথে খারাপ আচরণ করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনে জেলা পরিষদ চেয়ারম্যানকে অবহিত করেন স্থানীয় লোকজন।

Manual2 Ad Code

পুকুরটিতে প্রতিদিন শত শত মানুষ অযু গোসল করেন। তাছাড়া স্কুল কলেজের শিক্ষার্থীরা হাতমুখ ধোয়াসহ স্থানীয় মানুষ নিত্যকাজে পুকুরটি ব্যবহার করেন। পুকুরটি ভরাট হয়ে গেলে এলাকার মানুষের ক্ষতি হবে।

জেলা পরিষদ সদস্য বদরুল আলম সিদ্দিকী নানুকে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলে, তিনি কাজ বন্ধ রাখেন। বর্তমানে কাজ বন্ধ আছে বলে তিনি নিশ্চিত করেন।

Manual6 Ad Code

ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির জানান, ঈদগাহ কমিটি পুকুর ভরাট করে ঈদগাহ প্রশস্থ করার উদ্যোগ নেয়। কিন্তু বাঁধা পড়ায় তারা কাজ বন্ধ করে দিয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!