কুলাউড়ায় ৩ জনকে বড় অঙ্কের জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় ৩ জনকে বড় অঙ্কের জরিমানা

  • সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::  মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় হাকালুকি হাওর থেকে বাণিজ্যিকভাবে মাটি কাটা, সরকারি জলাধার মাটি ফেলে ভরাট ও হালকা যান চালানোর ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভারী যান চালানোর অপরাধে রোববার (১৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী অভিযান চালিয়ে ৩জনকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Manual2 Ad Code

উপজেলার ভূকশিমইল ও কাদিপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। এ সময় তাকে থানা পুলিশের একটি দল তাকে সহায়তা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান জানান, উপজেলার ভূকশিমইল ইউনিয়নের হাকালুকি হাওড় থেকে বাণিজ্যিকভাবে মাটি কাটার অপরাধে আমিন উদ্দিনকে ১ লাখ ৫০ হাজার টাকা, কাদিপুর ইউনিয়নের চুনঘর এলাকায় সরকারি জলাধার মাটি ফেলে ভরাট করার অপরাধে গোলাম মোস্তফাকে ৩০ হাজার টাকা ও হালকা যান চালানোর ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভারী যান চালানোর অপরাধে পাপন দাসকে ১০ হাজার টাকাসহ মোট ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!