কুলাউড়ায় স্কুল শিক্ষিকার উপর হামলা- প্রকাশ্যে ঘুরে বেড়ানো আসামী ঘটনা ভিন্নখাতে প্রবাহের অপচেষ্টায় লিপ্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় স্কুল শিক্ষিকার উপর হামলা- প্রকাশ্যে ঘুরে বেড়ানো আসামী ঘটনা ভিন্নখাতে প্রবাহের অপচেষ্টায় লিপ্ত

  • বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় স্কুল শিক্ষিকা স্ত্রীকে যৌতুকের জন্য শারিরীক নির্যাতনের ঘটনা ভিন্নখাকে প্রবাহিত করার অপচেষ্টা চলছে। ২নং আসামী গ্রেফতার না হওয়ায় মামলার সাক্ষীদের হুমকি ধামকিসহ নানা অপতৎপরতায় লিপ্ত রয়েছে। এদিকে গত সোমবার (১ এপ্রিল) কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দিপংকর ঘোষ ঘটনাস্থল পরিদর্শণ করেন।

সঞ্চিতার হাতে সুজিতের অপকর্মের ক্ষত

জানা যায়, চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সঞ্চিতা রানী দেব গত ২৪ মার্চ কুলাউড়া থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং- ১৯/২৪) দায়ের করেন। মামলায় ২জনকে আসামী করেন। ১নং আসামী তার স্বামী অগ্রণী ব্যাংক কুলাউড়া শাখার কর্মকর্তা সুজিত কুমার দে (৫৫) এবং ২নং আসামী তার বড় ভাই সন্তোষ দে (৫৯)। পুলিশ সুজিত কুমার দেকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে। কিন্তু মামলার ২নং আসামীকে পুলিশ রহস্যময় কারণে গ্রেফতার করছে না। সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে।

Manual5 Ad Code

এামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেবাশীষ জানান, বিষয়টি তদন্তাধীন অবস্থায় আছে। ২নং আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দিপংকর ঘোষ জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা বিষয়টি তদন্ত করছেন। সাক্ষ্য গ্রহণ করছেন।

Manual5 Ad Code

উল্লখ্য, গত ১৯ ফেব্রুয়ারি বটি দা দিয়ে স্কুল শিক্ষিকা সঞ্চিতা রানী দে উপর হামলা চালায় তার স্বামী ব্যাংক কর্মকর্তা সুজিত দে। এতে তার হাতে তিনটি আঙ্গুলে মারাত্মক রক্তাক্ত জখম হয়। ৯৯৯ কল দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। প্রথমে তাকে কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হয়। জখম গুরুতর হওয়ায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসা গ্রহণ শেষে ২৩ মার্চ শনিবার কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সুজিত কুমার দে’কে আটক করে রোববার ২৪ মার্চ আদালতে সোপর্দ করেছে।##

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!