কুলাউড়ায় “দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ” – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় “দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ”

  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া :: “আর্সেনিক ঝুঁকি নিরসনে কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি এবং সকলের জন্য নিরাপদ পানি নিশ্চিতকরণ” প্রকল্পের আওতায় কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়ন এলাকার সিবিও লিডারদের ওয়াশ, আর্সেনিক ও নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ  ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সোমবার ১৩ মে অনুষ্টিত হয়।

ইউনিয়ন ওয়াশ মটিভেটর স্মৃতি রানী দাস ও অর্পিতা দাসের সঞ্চালনায় দিনব্যাপী প্রশিক্ষণে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইউপি সচিব মোঃ রাকিবুর রহমান, সভাপতিত্ব করেন স্যোশাল লীডার লিপি বেগম। ইউনিসেফের অর্থায়নে জিওবি-ইউনিসেফের উক্ত প্রকপ্ল পরিচিতি, প্রশিক্ষণের উদ্দ্যেশ্য লক্ষ্য, ২০২৫ সালের মধ্যে খোলা স্থানে মলত্যাগ নয় শতভাগ অর্জন, আর্সেনিক সেইফ ইউনিয়ন ঘোষনা -বাস্তবায়নের কৌশল,কমিউনিটির সিএসএ / সিবিও কমিটি ন্যাচারাল লীডার বা স্যোশাল লীডারদের সক্ষমতা ও দক্ষতাবৃদ্ধি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক (এএএন ) কুলাউড়া উপজেলা এরিয়া
ম্যানেজার মুহাম্মদ সাদেক সফিউল্লাহ।

Manual8 Ad Code

নিরাপদ পানি ও পানির উৎস সমুহ এবং আর্সেনিকের প্রভাব বিশ্লেষন, পানি সংরক্ষন, খাবার পানি ধারণ, পরিবহন, পরিবেশন বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন প্রজেক্ট ইঞ্জিনিয়ার জিএম নাহিদ রায়হান। স্বাস্থ্য সম্মত ও আধুনিক -উন্নত পায়খানা তৈরী, মেরামত, ব্যবহার সম্পর্কে ধারনা,এর বৈশিষ্ট , মল প্রবাহের চক্র,মল কিভাবে মুখে যায়,মানব বজ্য সংরক্ষনের নিয়মাবলী, পরিবহন , ব্যবস্থাপনা বা পুনঃ ব্যবহার সম্পর্কে সু স্পষ্ট ধারনা প্রদান করেন মনিটরিং ও ডকুমেন্টেশন অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান।

হাত ধোয়ার নিয়মাবলী, হাত ধোয়ার ৫ টি ধাপ ব্যাখ্যা,পারসোনাল ও মিনিশট্রুয়াল হাইজিন, হাইজিনের ধারণা, হাইজিন প্রমোশনের গুরুত্ব বাস্তব জীবনে প্রয়োগ নিয়ে হাতে কলমে প্রশিক্ষন প্রদান করেন ইউনিয়ন সুপারভাইজার মোঃআমিনুর রহমান।

Manual8 Ad Code

প্রশিক্ষনে ভূকশিমইল ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১২ বার টি সিবিওর সভাপতি, সম্পাদক সহ ২৪ জন প্রতিনিধি অংশগ্রহন করেন ।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!