বিলকিস বেগম দেশের একমাত্র মনিপুরি মুসলিম জনপ্রতিনিধি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বিলকিস বেগম দেশের একমাত্র মনিপুরি মুসলিম জনপ্রতিনিধি

  • বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

Manual8 Ad Code

এইবেলা প্রতিবেদক : :  উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২য় বারের মতো নির্বাচিত হয়েছেন মণিপুরি কন্যা বিলকিস বেগম। তিনি দেশের একমাত্র মুসলিম ক্ষুদ্র নৃগোষ্ঠী মণিপুরি মুসলিম সম্প্রদায়ের।

Manual8 Ad Code

গত বুধবার দিনভর ভোটের পর রাতে বেসরকারিভাবে ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে দেখা যায়, মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বিলকিস বেগম। মণিপুরি সম্প্রদায়ের এই প্রার্থী পদ্মফুল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৪১ হাজার ৬৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্ধী প্রার্থী মুন্না রায় (ফুটবল) প্রতীক নিয়ে ৩৫ হাজার ৯১৮ ভোট পেয়েছেন।

Manual8 Ad Code

বিলকিস বেগম আদমপুর ইউনিয়নের পশ্চিম জালালপুর গ্রামের নেভী সালাউদ্দিন ও তাহেরা বেগমের সন্তান।  তার স্বামী অধ্যক্ষ মো: নুরুল ইসলাম৷ এবং বর্তমানে তেতই গাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

নবনির্বাচিত কমলগঞ্জ  উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম এক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমার এই বিজয় কমলগঞ্জ উপজেলাবাসীর বিজয়। আমি সব ভোটারের কাছে কৃতজ্ঞ। আগামী দিনে এই উপজেলার উন্নয়নে এবং এই উপজেলার সম্মানীত নাগরিকদের কল্যাণে কাজ করে যাব।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!