কুলাউড়া পৌরসভার ৬৯ কোটি টাকার বাজেট ঘোষণা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়া পৌরসভার ৬৯ কোটি টাকার বাজেট ঘোষণা

  • বুধবার, ১০ জুলাই, ২০২৪

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরে ৬৯ কোটি ৭১ লাখ ৬২ হাজার ৫শত টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (১০ জুলাই) পৌরসভা মিলনায়তনে বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।

Manual7 Ad Code

ঘোষিত বাজেটে রাজস্ব খাতে মোট আট আয় ৭ কোটি ৩৩ লাখ ২৪ হাজার ৩২০টাকা ২৫ পয়সা, ব্যয় ৭ কোটি ১০ লাখ ৬২ হাজার ৫শ টাকা। উন্নয়ন খাতে মোট আয় ৬২ কোটি ৫০ লাখ, ৬১ হাজার ৮২০ টাকা ২৫ পয়সা এবং ব্যয় ৬২ কোটি ৬১ লাখ ধরা হয়েছে। রাজস্ব ও উন্নয়ন খাত মিলিয়ে মোট আয় ৬৯ কোটি ৮৩ লাখ ৮৬ হাজার ১৪০টাকা ৫০ পয়সা এবং ব্যয় ধরা হয়েছে ৬৯ কোটি ৭১ লাখ ৬২ হাজার ৫শ টাকা। বাজেট উদ্বৃত্ত ১২ লাখ ২৩ হাজার ৬৪০ টাকা ৫০ পয়সা।

বাজেট পূর্ব বক্তব্যে মেয়ন অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ বলেন, কোন প্রকার নতুন করারোপ ছাড়াই নতুন বাজেট ঘোষণা করা হয়েছে। চলতি ভয়াবহ বন্যার কারণে মানুষ যে দূর্ভোগের শিকার হচ্ছেন তা থেকে পরিত্রাণে এবং পৌরসভার সার্বিক উন্নয়নে অচিরেই মহাপরিকল্পনা গ্রহণ করা হবে। শহরের মূল সড়কের দু’পাশের ড্রেন-ফুটপাত, জলাবদ্ধতা দূরিকরণে প্রয়োজনীয় ড্রেন নির্মাণ নির্মাণ করা হবে।

Manual2 Ad Code

বাজেট পেশকালে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব শরদিন্দু রায়, প্যানেল মেয়র তানভীর আহমদ চৌধুরী শাওন, সহকারী প্রকৌশলী কামরুল ইসলাম, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ পনির হোসেন মোল্লাসহ পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!