কুলাউড়ায় বন্যা কবলিত এলাকায় শিশু খাবার পানি বিশুদ্ধকরণ টেবলেট ও খাবার স্যালাইন বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় বন্যা কবলিত এলাকায় শিশু খাবার পানি বিশুদ্ধকরণ টেবলেট ও খাবার স্যালাইন বিতরণ

  • বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::: কুলাউড়ায় বন্যা কবলিত এলাকায় শিশু খাবার পানি বিশুদ্ধকরণ টেবলেট ও খাবার স্যালাইন বিতরণ করেছে এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক।  ১০ জুলাই বন্যা কবলিত এলাকা পরিদর্শন , পুষ্টিকর শিশু খাবার, খাবার স্যলাইন, পানি বিশুদ্ধ করন টেবলেট বিতরণ স্যানিটেশন ও হাইজিন সম্পর্কে সচেতনতা কার্যক্রম পরিচালিত হয়।

এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের জিওবি ইউনিসেফ টিএ প্রকপ্লের প্রজেক্ট ম্যানেজারের নেতৃত্বে একটি ওয়াস প্রতিনিধিদল কুলাউড়া উপজেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন । প্রতিনিধি দল কুলাউড়ার কাদিপুর, ছকাপন, ভূকশিমইল ইউনিয়নের বিভিন্ন গ্রাম পরিদর্শন করে শশারকান্দি, বড়দল ও চিলাকান্দিতে পানি বন্দী মানুষের সাথে কথা বলেন। এ সময় তাদের নিরাপদ পানির স্থাপনা, স্যানিটেশন ব্যবস্থা নীবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এলাকার মানুষের ব্যবহার ও খাবার পানি ব্যবস্থাপনা, নিরাপদ পানি সংগ্রহ, সংরক্ষণ ও পরিবেষণ ব্যবস্থা, পানি বিশুদ্ধ করনের সঠিক ও সহয নিয়মাবলী উপস্থাপন করেন ।

Manual5 Ad Code

এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের জিওবি-ইউনিসেফ টিএ প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার সাইয়েদ এ এইচ সানী বলেন বন্যার কারণে শিশুদের পানিতে ডুবে যাওয়া আশংকা বেশী থাকে, বিভিন্ন চর্ম রোগ,ডায়রিয়া, অপুষ্টি, পানিবাহিত রোগ এবং শিশু ও নারীরা হারিয়ে যাওয়ার ঝুঁকিতে থাকে। আমাদের এসব শিশু ও তাদের পরিবারকে রক্ষা করতে হবে। তিনি বন্যা কবলিত পরিবারের মধ্যে নারী প্রধান পরিবার , বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ ও শিশু সদস্য পরিবারের প্রতি বিশেষ মনোযোগ রাখার পরামর্শ প্রদান করেন । এ সময় প্রকল্প এলাকার এরিয়া ম্যানেজার মুহাম্মদ সাদেক সফিউল্লা, প্রজেক্ট ইঞ্জিয়ার নাহিদ রায়হান, ডকুমেন্টেশন –মনিটরিং অফিসার মোস্তাফিজুর রহমান ইউনিয়ন সুপারভাইজার মোঃআমিনুর রহমান, আনোয়ার হোসেন,রাজিব দেবনাথ ও ওয়াস মটিভেটর স্মৃতি রানী দাস উপস্থিত ছিলেন ।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!