বড়লেখার ইউনাইটেড হাইস্কুল- প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে নতুন কুঁড়ি জুনিয়র স্কুলে বইপড়া উৎসাহে ভ্রাম্যমাণ লাইব্রেরির পাঠক আড্ডা ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় বন্ধুর জন্য সহযোগিতার অনুকরণীয় দৃষ্টান্ত কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  ৪০ গ্রামের লাখো মানুষের দাবি একটি সেতু রোগীদের সেবায় মানবিক উদ্যোগ- বড়লেখা স্বাস্থ্য কমপ্লেেক্সে ইউপি চেয়ারম্যান প্রার্থী গনির ৫০ টি ম্যাট্রেস ও বেড উপহার মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর হওয়ার নির্দেশ এমপি মিঠুর বড়লেখায় আমনের বাম্পার ফলন- সাড়ে ৪শ’ মেট্টিক টন সংগ্রহের লক্ষ্যে সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা- বড়লেখায় মাদক ও চোরাচালানীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি নাসির উদ্দিনের কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ প্রধানমন্ত্রী আসছেন হাওরের বুকে!

বড়লেখার ইউনাইটেড হাইস্কুল- প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual3 Ad Code

বড়লেখার ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীবাস চন্দ্র দাসের নানা অনিয়ম-দুর্নীতি ও অনৈতিক কর্মকান্ডের দায়ে তার পদত্যাগের দাবিতে স্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। গত বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে দাসেরবাজার-বাছিরপুর সড়কের ধর্মদেহী মুরাগঞ্জ বাজারে বিক্ষোভ সমাবেশ করেছে। খবর পেয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক শ্রীবাস চন্দ্র দাস ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন অনিয়ম আর অরাজকতায় জর্জরিত করে তোলেন। বিগত কয়েক বছর আগে (২০১২) তার নারী কেলেংকারীর ঘটনায় স্কুলের মানসম্মান ক্ষুন্ন হয়েছে। সে সময় শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে মানববন্ধন করেন। তবে কয়েকজন প্রভাবশালীর ছত্রছায়ায় সে বার তিনি ঘটনাটি ধামাচাপা দিয়ে পার পেয়ে যান। সম্প্রতি বীজতলার জন্য স্কুলের মাঠ ভাড়া দেওয়ায় শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারেনি, এমনকি স্কুলে যাতায়াতেও প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। এতে শিক্ষার্থীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। এছাড়া নিয়োগ বাণিজ্য চালিয়ে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য প্রার্থীদের সিন্ডিকেটের মাধ্যমে নিয়োগ প্রদান, বিভিন্ন অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে রশিদ ছাড়াই অতিরিক্ত ফি আদায়, চেক জালিয়াতি, এক সহকারী শিক্ষকের নামে ব্যাংক থেকে বড় অংকের লোন তুলে নেওয়াসহ অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

Manual1 Ad Code

এ ব্যাপারে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈম বলেন, যারা আন্দোলন করেছে তাদের বলেছি, লিখিতভাবে অভিযোগ দিতে। ক্লাস বর্জন না করতে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নিবেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews