বৃটেনের কার্ডিফ শাহ্‌ জালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারেল সেন্টারের নতুন কমিটি গঠন,, – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকৃতির সেগুন গাছ পাচার  কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত 

বৃটেনের কার্ডিফ শাহ্‌ জালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারেল সেন্টারের নতুন কমিটি গঠন,,

  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

Manual6 Ad Code

 বৃটেন প্রতিনিধি ::

বিপুল উৎসাহ উদ্দীপনায় ও  বিপুল সংখ্যক মুসল্লীয়ানদের উপস্থিতিতে বৃটেনের ওয়েলস এর রাজধানী কার্ডিফ শহরের ঐতিহ্যবাহী শাহ্‌ জালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারেল সেন্টারের নতুন কমিটি গঠন করা হয়েছে।

Manual6 Ad Code

 ১৩ জুলাই (রোববার)  দূপুর ১২ ঘটিকায় বিদায়ী কমিটি নতুন কমিটির নিকট আন্তরিক পরিবেশে যথাযথ নিয়মকানুন অনুসরণ করে আনুষ্ঠানিক সভার মাধ্যমে দায়িত্বভার হস্থান্তর করা হয়।

আগামী দু’বছর এর ২০২৫ ও ২০২৭ সালের জন্য শাহ্‌ জালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারেল সেন্টারের দু’জন ট্রাষ্টি হচ্ছেন মোহাম্মদ মকিস মনসুর ও আলহাজ্ব আব্দাল মিয়া।

শাহ্‌ জালাল মসজিদের নতুন কমিটিতে  শাহ্‌ আতাউর রহমান মধুকে চেয়ারম্যান, কাওছার হোসেইনকে সাধারণ সম্পাদক ও রকিবুর রহমানকে ট্রেজারার এর  দায়িত্ব অর্পণ  করা হয়েছে।

Manual5 Ad Code

কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন, আনহার মিয়া, আখতারুজ্জামান কোরেশি নিপু, মোহাম্মদ জামান ময়নু, বকসি মোহাম্মদ  সায়েদ, মোহাম্মদ রাসেল ফিরোজ, রুহুল আলম, মুহিদুর রহমান শাফি, ও রুহেল মিয়া, শাহ্‌ জালাল মসজিদ কমিটির বিদায়ী সভাপতি আলহাজ্ব আব্দুল মুমিন এর সভাপতিত্বে  এবং সাধারণ সম্পাদক দেওয়ান মাসকুর আহমেদ চৌধুরী টুটুল এর পরিচালনায়  গত রোববার ১২ ঘটিকায় সফলভাবে  অনুষ্ঠিত  দ্বি-বার্ষিক সভায়  আর্থিক রিপোর্ট পেশ করেন বিদায়ী ট্রেজারার খায়রুল ইসলাম, ও বার্ষিক রিপোর্ট পেশ করেন বিদায়ী সেক্রেটারি দেওয়ান মাসকুর আহমেদ চৌধুরী টুটুল।

Manual1 Ad Code

সভায় উপস্থিত নেতৃবৃন্দ  ও বিশিষ্টজনরা বার্ষিক ও আর্থিক রিপোর্ট এর ওপর গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করা সহ মসজিদের  আগামী দিনের অগ্রযাত্রায়  উনাদের  সুপরামর্শ ও  সুচিন্তিত মতামত ব্যাক্ত করেছেন।

এর পর দ্বিতীয় পর্বে  শাহ্‌ জালাল মসজিদের সাবেক ট্রাষ্টি  আলহাজ্ব আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে এবং শাহ্‌ জালাল মসজিদের প্রাক্তন ট্রাষ্টি আলহাজ্ব মোহাম্মদ রেনু মিয়ার পরিচালনায় আগামী  কমিটির নাম একে একে ঘোষণা করার পর উপস্থিত সবাই সর্বসম্মতভাবে পূর্ণ সমথর্ন জ্ঞাপন করেছেন।

সভার শুরুতেই মসজিদ প্রতিষ্ঠালগ্ন থেকে যারা অবদান রেখেছেন যারা আমাদের মাঝে নেই, সবার আত্মার মাগফেরাত , অসুস্থ রুগীদের সুস্থতা কামনা সহ মুসলিম উম্মার সূখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন কার্ডিফ শাহ্‌ জালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারেল সেন্টারের  খতীব মাওলানা কাজি ফয়জুর রহমান। #

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!