কুলাউড়া পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ত্রাণ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়া পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ত্রাণ বিতরণ

  • রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::  মনু নদীর ভাঙনে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা, টিলাগাঁও ইউনিয়নসহ বিভিন্ন এলাকার লক্ষাধিক মানুষ প্লাবিত।টিলাগাঁও ইউনিয়নের পশ্চিম হাজীপুর, মিয়ারপাড়া, চকশালন এলাকায় মনু নদীর ভাঙ্গন সৃষ্টি হয়। এছাড়া পৃথিমপাশা ইউনিয়নের মনু নদীর বেলরতল থেকে শাখা নদীর পানি প্রবাহিত হয়ে ডেমা বিলের পাশ্ববর্তী শিকড়িয়া এলাকায় ভাঙ্গন হয়। এতে মনু নদীর পানি উপচে এবং শুকনাছড়া, উগারছড়া, মুরইগাং ও ডেমা বিলের পানিতে পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া, গণকিয়া, আলীনগর,ধামুলী, আমুলী, ধলিয়া, বাখরনগর, গজভাগ, শালিকা, লুটাবিল, করইগ্রাম, কলিরকোনা গ্রাম প্লাবিত হয়।

Manual6 Ad Code

ওই এলাকার লোকজনসহ কৃষি ক্ষেত, পুকুর ও মৎস্য খামার ছাড়াও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বেলরতল, রাজাপুর, ছৈদলবাজারের ঝুঁকিপূর্ণ মনু বাঁধ পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এবং ছাত্র-জনতা ও এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে তাৎক্ষণিক মেরামত করা হয়। এতে এই এলাকার অনেক গ্রাম বন্যার কবল থেকে রক্ষা পায়। পানিতে প্লাবিত পৃথিমপাশা ইউনিয়নের গণকিয়া আশ্রয় শিবিরসহ বিভিন্ন এলাকায় ছয়শত লোকজনের মধ্যে সরকারি অনুদান ও চেয়ারম্যানের ব্যক্তিগত তহবিল থেকে চাল, শুকনা খাবার বিতরণ করা হয়।

এসব কার্যক্রমে উপস্থিত ছিলেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম জিমিউর রহমান চৌধুরী, ইউপি সচিব সজল কুমার দেব, ইউপি সদস্য হাজী মো. আব্দুল মতিন, সেলিম আহমদ চৌধুরী, কবির উদ্দিন, শাহীন আহমদ, তাহির আলী, গোলাম হোসেন, ইউপি পরিষদের হিসাবরক্ষক শৈবাল চন্দ্র দেব প্রমুখ।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!