কুলাউড়ার হাজিপুরের চেয়ারম্যানের বিরুদ্ধে অর্ধশতাধিক রোহিঙ্গাকে জন্মসনদ প্রদানের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ার হাজিপুরের চেয়ারম্যানের বিরুদ্ধে অর্ধশতাধিক রোহিঙ্গাকে জন্মসনদ প্রদানের অভিযোগ

  • সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান অদুদ বখসের বিরুদ্ধে অর্ধশত রোহিঙ্গাকে জন্মসনদ প্রদানের অভিযোগ পাওয়া গেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর আহমদ চৌধুরী বুলবুল গত ১৭ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলা প্রশাসককে বিষয়টি লিখিত আকারে অবহিত করেন।

Manual7 Ad Code

ইউপি চেয়ারম্যান গত ৫ আগষ্ট থেকে লাপাত্তা হওয়ার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য নুর আহমদ চৌধুরী বুলবুল। তিনি দায়িত্ব গ্রহণ করার পর জানতে পারেন চেয়ারম্যান ওদুদ বখস বেশ কিছু রোহিঙ্গাকে জন্মসনদ প্রদান করেছেন। জন্মনিবন্ধন রেজিষ্টার খোঁজে তিনি এর প্রমানও পান। গত জানুয়ারি মাসে ২ জন সন্দেহজনক ব্যক্তির নাম রেজিষ্টারভুক্ত করা হয়। তাদের একজন হলো কক্সবাজার জেলার উখিয়া থানার পাতাবাড়ি হোল্ডিং নং ২৫ এর সৌমিক বড়ুয়া, পিতার নাম- সন্তোষ বড়–য়া, মাতার নাম- মনজু বড়–য়া, জন্মনিবন্ধন নং ২০০৮৫৮১৬৫৩৫৫০৪৬৬০৬ জন্ম তারিখ ১৫ এপ্রিল ২০০৮, জন্মনিবন্ধন রেজিষ্ট্রেশন ও ইস্যুর তারিখ ০৩ জানুয়ারি ২০২৪ এবং অন্যজন হলো টেকনাফ উপজেলার হৃীলা ইউনিয়নের হৃীলা বাজারের ফৌজিয়া লাল মোহাম্মদ। যার পিতার নাম লাল মোহাম্মদ ও মাতার নাম হাজেরা খানম। যার জন্মনিবন্ধন নং ১৯৮৮৫৮১৬৫৩৫০৪৭২৯৩ জন্ম তারিখ ১০ জুলাই ১৯৮৮ এবং জন্মনিবন্ধন রেজিষ্ট্রেশন ও ইস্যুর তারিখ ০৪ মার্চ ২০২৪।

Manual3 Ad Code

ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর আহমদ চৌধুরী বুলবুল জানান, জন্মনিবন্ধন রেজিষ্টার খোঁজলে অর্ধশতাধিক রোহিঙ্গা ও ভারতীয় নাগরিকের অবৈধ রেজিষ্ট্রেশনের প্রমান মিলে। অবৈধভাবে জন্মসনদ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এখন চেয়ারম্যানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে পরে অন্যের উপর দায় চাপিয়ে দেবে।

এব্যাপারে মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেনের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!