কুলাউড়ায় যানজট নিরসনে অভিযানে অর্ধশত গাড়ির চাবি জব্দ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় যানজট নিরসনে অভিযানে অর্ধশত গাড়ির চাবি জব্দ

  • বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ায় ফুটপাত দখল করে যত্রতত্র গাড়ি পার্কিং ও যানজট নিরসনে বুধবার (৯ অক্টোবর) দুপুরে পৌর শহর এলাকায়  অভিযানে চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। অভিযানকালে নিয়ম না মানার কারণে অর্ধশত গাড়ির চাবি জব্দ করা হয়।

জানা গেছে, কুলাউড়া শহরে যানজট বেড়ে যাওয়ায় সম্প্রতি উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরের সকল সিএনজি স্টেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টদের নিয়ে যানজট নিরসনকল্পে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

ওই সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, থানার ওসি মো. গোলাম আপছারসহ সেনাবাহিনী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় শহরের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

Manual7 Ad Code

তারপরও চালকরা নিয়ম না মানায় সভার সিদ্ধান্ত অনুযায়ী বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সেনাবাহিনীর ক্যাপ্টেন আল ইমরান আদনান উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

অভিযানের নেতৃত্বদানকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন  জানান, অভিযানকালে নিয়ম না মানার কারণে অর্ধশত গাড়ির চাবি জব্দ করা হয়। ভবিষ্যতে নিয়ম অমান্য করবে না- এমন শর্তে বিকেলে চাবিগুলো চালকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!