কুলাউড়ার চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে সব বাণিজ্যিক কার্যক্রম বন্ধ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি

কুলাউড়ার চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে সব বাণিজ্যিক কার্যক্রম বন্ধ

  • বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল থেকেই ভারতের সঙ্গে আমদানি ও রপ্তাররনিসহ সব বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে।

Manual3 Ad Code

 বিকেলে ভারতের কৈলাশহরে ইসকন সদস্যরা চাতলাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দেন। এতে বন্ধ হয়ে যায় দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম।

Manual5 Ad Code

বিষয়টি নিশ্চিত করে চাতলাপুর এলসি স্টেশনের ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সোহেল রানা চৌধুরী বলেন, ‘গতকাল হঠাৎ করেই ভারতের দিকে ইসকন সদস্যরা চাতলাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দেন। সংগঠনের পতাকা হাতে তারা বিক্ষোভ করেন। এতে বাংলাদেশ থেকে মালবাহী গাড়ি চলাচল বন্ধ। একইসঙ্গে ভারত থেকেও কোনো মালামাল আসছে না।’

Manual1 Ad Code

তিনি আরও বলেন, ‘আমরা অপ্রস্তুত ছিলাম। গতকাল দেড় কোটি টাকার মালামাল আটকে যায়। ভারতে মাছসহ অনেক কাঁচাপণ্য পাঠানো হতো। কিন্তু হঠাৎ করেই বন্ধ হয়ে যাওয়ায় আমরা ক্ষতির মধ্যে পড়লাম। তবে চাতলাপুর শুল্ক স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তারা দুই দেশের মধ্যে আলোচনা করছেন।’

সিলেট কাস্টমস বিভাগের উপ-কমিশনার মমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ প্রান্তে কোনো সমস্যা না। ভারতের অংশের সমস্যাটা খোঁজ নিয়ে দেখতে হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!