কুলাউড়ায় ২ লক্ষাধিক টাকার আগর কাঠ আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় ২ লক্ষাধিক টাকার আগর কাঠ আটক

  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় অবৈধভাবে পরিবহনের সময় আগর কাঠ বোঝাই একটি ট্রাক আটক করেছে বনবিভাগ। ২২ ডিসেম্বর রোববার রাত ১১ টায় কাঠ বোঝাই গাড়ী জব্দ করে রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়।
বন বিভাগ কুলাউড়া রেঞ্জ অফিস সূত্রে জানা যায়, কুলাউড়া রেঞ্জ অফিসার মো আব্দুল আহাদের নেতৃত্ব কুলাউড়া- জুড়ী সড়কের উত্তরবাজার এলাকায় টহলকালীন সময়ে দ্রুত গতিসম্পন্ন একটি কাঠ বোঝাই ট্রাকের গতিরোধ করেন কুলাউড়া রেঞ্জের স্টাফরা। তখন বন বিভাগ কাঠের অনুমতির কাগজপত্র দেখাতে বললে তারা দেখাতে পারেনি। তখন আগর গাছ বোঝাই ট্রাক জব্দ করে বনবিভাগ। জব্দকৃত কাঠের পরিমান ৭২ ঘনফুট।যার বাজারমূল্য ২ লক্ষাধিক টাকা।
এব্যাপারে বনবিভাগের কুলাউড়া রেঞ্জ অফিসার মো আব্দুল আহাদ জানান, অবৈধভাবে মূল্যবান আগরকাঠ পাচারের সময় একটি ট্রাক ও কাঠ জব্দ করা হয়। এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!