কুলাউড়ায় লংলা কলেজে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল করিম নিপুকে সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় লংলা কলেজে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল করিম নিপুকে সংবর্ধনা

  • বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজের ১ম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, কলেজের আজীবন দাতা সদস্য, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর সম্পাদক খন্দকার আব্দুল করিম নিপুকে সংবর্ধনা দেয়া হয়েছে।

Manual8 Ad Code

0২ জানুয়ারি বিকেলে কলেজ মিলনায়তনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের এ্যাডহক কমিটির সভাপতি ও সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খান। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আতাউর রহমানের সভাপতিত্বে প্রভাষক মো. গোলাপ মিয়ার সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন খন্দকার আব্দুল করিম নিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সদস্য সাবেক অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আব্দুল আজিজ, সহকারী অধ্যাপক মো. নজমুল হোসেন প্রমুখ।

Manual3 Ad Code

অনুষ্ঠানে কুলাউড়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে কলেজের ১ম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, কলেজের আজীবন দাতা সদস্য, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর সম্পাদক খন্দকার আব্দুল করিম নিপুকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বক্তারা লংলা কলেজের রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান ও বিভিন্ন সময়ে কলেজে আর্থিক অনুদান প্রদান করায় কৃতজ্ঞতা জানান। সংবর্ধনা শেষে খোন্দকার আব্দুল করিম নিপু আগামী ১৮ জানুয়ারি কলেজের রজত জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানের জন্য ১লাখ ৭০হাজার টাকা অনুদানের চেক হস্তান্তর করেন কলেজ কর্তৃপক্ষের কাছে। কলেজের শিক্ষার উন্নয়ন ও অন্যান্য প্রয়োজনে পাশে থাকার
প্রত্যয় ব্যক্ত করেন সংবর্ধিত অতিথি ও কমিউনিটি নেতা খোন্দকার আব্দুল করিম নিপু। ##

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!