প্রেসক্লাব কুলাউড়া’র সদস্যদের মাঝে “শেখ হাসিনার গুম ও গণহত্যার রাজনীতি” শীর্ষক বই বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

প্রেসক্লাব কুলাউড়া’র সদস্যদের মাঝে “শেখ হাসিনার গুম ও গণহত্যার রাজনীতি” শীর্ষক বই বিতরণ

  • রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া :: খ্যাতিমান সাংবাদিক, দৈনিক আমার দেশ এর লন্ডন আবাসিক সম্পাদক অলিউল্লাহ নোমান রচিত “শেখ হাসিনার গুম ও গণহত্যার রাজনীতি” শীর্ষক বই প্রেস ক্লাব কুলাউড়া’র নেতৃবৃন্দকে প্রদান করা হয়েছে। এ উপলক্ষে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আশরাফুল আলম রাজা’র উদ্যোগে ও প্রেস ক্লাবের আয়োজনে ২৬ জানুয়ারি কুলাউড়ার এক অভিজাত রেস্টুরেন্টে আলোচনা সভার আয়োজন করা হয়।

Manual6 Ad Code

প্রেসক্লাব সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলামের সভাপতিত্বে ও প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির কার্যনির্বাহী সদস্য সাবেক ছাত্রনেতা শরীফুজ্জামান তপন।

Manual7 Ad Code

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আশরাফুল আলম রাজা, টেলিকনফারেন্সে বক্তব্য দেন “শেখ হাসিনার গুম ও গণহত্যার রাজনীতি” শীর্ষক বইয়ের লেখক খ্যাতিমান সাংবাদিক অলিউল্লাহ নোমান, প্রেসক্লাব সম্পাদক, আমার দেশ প্রতিনিধি চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, জামায়াতে ইসলামী পেশাজীবী ব্যবসায়ী বিভাগ পৌর শাখার সম্পাদক আব্দুল জলিল, উপজেলা সদস্য কাজী জসিম উদ্দিন, প্রেসক্লাবের নির্বাহী সদস্য দিনকাল প্রতিনিধি মোক্তাদির হোসেন, নির্বাহী সদস্য বিশ্বজিৎ দাস, মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, সাংবাদিক সমিতির সভাপতি ও ইনকিলাব প্রতিনিধি নাজমুল ইসলাম, মানবকণ্ঠ প্রতিনিধি জসীম চৌধুরী, সাংবাদিক তাজুল ইসলাম, যায়যায়িদন প্রিতিনিধ আবদুল আহাদ, সাংবাদিক পাবেল বকস, ইয়াছিনুর রহমান নাঈম, আব্দুল ছালিক প্রমূখ।

প্রধান অতিথি শরীফুজ্জামান তপন বলেন, আমরা সেই জাতি মুক্তিযুদ্ধের পরেও অনেকে মুক্তিযোদ্ধা সেজেছে। ৫ আগস্ট এর আগে কুলাউড়ায় একটি মিছিল বের করা যেখানে দুরূহ ছিলো আর এখন অনেকেই জুলাই – আগস্ট বিপ্লবের নেতা হয়েছেন। যাই হোক ২৪ এর এই বিপ্লব একটি সম্মিলিত প্রচেষ্টার ফসল। এতে ছাত্র জনতা যেমনি জীবন দিয়েছে তেমনি রিকসাচালকও জীবন বাজি রেখেছে। আপনারা সাংবাদিকগণ অতীতে স্বাধীনভাবে লিখতে পারেন নি। এই জাতিকে বিনির্মান করতে আপনারা এখন মুক্তভাবে লিখুন। আগামী দিনে সাংবাদিকদের কল্যাণে আমাকে পাশে পাবেন।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!