ফলো আপ- সীমান্তে আহাদ আলী হত্যাকান্ড পতাকা বৈঠকে তীব্র প্রতিবাদ ও কৈফিয়ত চেয়েছে বিজিবি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী

ফলো আপ- সীমান্তে আহাদ আলী হত্যাকান্ড পতাকা বৈঠকে তীব্র প্রতিবাদ ও কৈফিয়ত চেয়েছে বিজিবি

  • সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ার মুরাইছড়া সীমান্তে অবৈধভাবে ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশী যুবক আহাদ আলী হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ ও কৈফিয়ত চেয়েছে বিজিবি। সোমবার ২৭ জানুয়ারি কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে এই কৈফিয়ত করেছে বিজিবি।

কুলাউড়া উপজেলার চাতলাপুর সীমান্তে বিকেলে অনুষ্ঠিত পতাকা বৈঠকে নেতৃত্ব দেন ভারতীয় বিএসএফ এর এসি রবীন্দ্র প্রতাপ সিংহ ও শ্রীমঙ্গলের সেক্টর কমান্ডার লে: কর্নেল জাকারিয়া।

বিজিবি সুত্র জানায়, বিএসএফ টহলরত অবস্থায় থাকার পরও ভারতীয়রা কিভাবে বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশের একজন যুবককে কুপিয়ে পুনরায় ভারতে যেতে পারল। সীমান্তের গেইট খোলা ছিল নাকি টপকে তারা বাংলাদেশে প্রবেশ করেছে তার ব্যাখ্যা চেয়েছে বিজিবি।

Manual7 Ad Code

এছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যাকান্ডের ঘটনায় কুলাউড়া থানায় ভারতীয়দের বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে, সেই মামলার ভারতীয় আসামীদেরকে শনাক্ত এবং ভারতীয় পুলিশের মাধ্যমে সহযোগিতা করা হবে বলে বিএসএফ নিশ্চিত করেছে বিজিবিকে।

হত্যাতান্ডের ঘটনায় ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলার ইরানী থানার নাগরিক হায়দার আলীসহ ৭ জনের নামে মামলা হয়েছে। রোববার রাত ১২ টার দিকে কুলাউড়া থানায় মামলা করেন নিহতের স্ত্রী জমিরুন্নেছা। এজাহারভুক্ত ব্যক্তিদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন বলে জানা গেছে।

Manual4 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এওলাছড়া বস্তির বিপরীতে ভারতের ত্রিপুরা রাজ্যেও উনকোটি জেলারইরানী থানা পড়েছে। নিহত আহাদের শ্বশুরবাড়ি সীমান্তের ওপারে। সেখানে ভারতের কাঁটাতারের বাইরে (জিরো লাইনে) আহাদের শ্বশুরবাড়ির কিছু জমি রয়েছে। ঘটনার মুলহোতা হায়দার আলী ওই জমি বর্গা নিয়েছেন। কিন্তু হায়দার আলী বর্গা নেওয়ার পর থেকে টাকা নিয়মিত পরিশোধ করেন না। এ নিয়ে আহাদের সঙ্গে হায়দার আলীর বিরোধ চলছিল। এর জেরে হায়দার রোববার দুপুরের দিকে আহাদকে সীমান্তে ডেকে নেন। কথা-কাটাকাটির একপর্যায়ে হায়দার আলী ও তার কয়েকজন সহযোগী ধারালো অস্ত্র দিয়ে আহাদকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে সীমান্ত অতিক্রম করে চলে যান।

Manual2 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ গোলাম আফসার জানান, বিজিবির মাধ্যমে ভারতীয় পুলিশের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে যাতে করে হত্যা মামলার ভারতীয় আসামীদেরকে ভারতীয় পুলিশ যাতে আটক করে। ##

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews