আটক মৎস্যজীবি লীগের সম্পাদককে ছাড়িয়ে নেয়ার ঘটনায় কুলাউড়ায় তোলপাড় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

আটক মৎস্যজীবি লীগের সম্পাদককে ছাড়িয়ে নেয়ার ঘটনায় কুলাউড়ায় তোলপাড়

  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদককে ১৯ ফেব্রুয়ারি আটকের পর থানা থেকে ছাড়িয়ে নিয়েছেন বলে অভিযোগ বিএনপি ও জামায়াতের ২ নেতার বিরুদ্ধে। এনিয়ে সামাজি যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় চলছে। তবে কুলাউড়া থানার ওসি বলছেন- সবই গুজব। সে জামায়াত করে।

জানা যায়, কুলাউড়া উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ রিজনকে ১৯ ফেব্রুয়ারি রাতে আটক করে কুলাউড়া থানা পুলিশ। আটকের পর তাকে ছাড়িয়ে নেয়ার অভিযোগ উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বাযক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামাল ও জামায়াত নেতা সৈয়দ ইকবাল ছালামের বিরুদ্ধে। রাতে তাকে থানা ছাড়িয়ে নিতে সক্ষম হন এই দু’নেতা।

এদিকে এই সংবাদ প্রবাসী আব্দুর রব ভুট্টো নামক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে দেন। বিষয়টি প্রকাশিত হওয়ার পর ওই দুই নেতা জামাল ও ছালামের এমন কর্মকান্ডে ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেন নেটিজেনরা। তারা অভিযুক্ত দু’জনকে তাদের স্ব স্ব দল থেকে বহিষ্কারের দাবি জানান।

Manual6 Ad Code

এব্যাপারে অভিযুক্ত উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বাযক আব্দুল জলিল জামালের বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।

Manual2 Ad Code

এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার জানান, বিষয়টা নিয়ে অপপ্রচার ছড়ানো হচ্ছে। ১৯ তারিখ রাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করি। সে গত ২০২৪ সালের ১৪ জুন জামায়াতে ইসলামীতে যোগ দেয়। এর আগে শিবির করতো। তবে মাঝে কিছুদিন সে আওয়ামীলীগের সাথে সম্পৃক্ত ছিলো। তবে কোন লীগের দায়িত্বে ছিলো না। তদন্ত করে দেখেছি কোন অভিযোগ না থাকায়, তার ভাইয়ের জিম্মায় ছেড়ে দিয়েছি।##

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!