সিলেটে হামে ৩ শিশুর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা, কলেজছাত্রীর মামলায় অবরুদ্ধকারিদের সাজা সিলেটে হামে ৩ শিশুর মৃত্যু নিষিদ্ধ আ.লীগের ডাকা লকডাউন কর্মসূচির প্রভাব পড়েনি বড়লেখায় কুলাউড়ায় জাকির-শ্যামার সুরের মূর্ছনায় বর্ণিল সংগীতসন্ধ্যা আত্রাইয়ের পতিসর-সমসপাড়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে ছাতকের পাগনা বড়বিলে ইজারার শর্ত ভেঙে মাছ লুটপাট হুমকিতে কৃষি ও মৎস্যসম্পদ ! বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব জোরদারে পাবলিক টাউন হল সভা নিষিদ্ধ ছাত্রলীগের সি‌লেট মহানগর সহ-সভাপতি ছাতক থেকে গ্রেপ্তার ছাতকে চেয়ারম্যান প্রার্থী আশরাফুর রহমানের সমর্থনে মতবিনিময় সভা  ছাতকে নিষিদ্ধ সংগঠনের নেতাসহ ২ আসামি গ্রেপ্তার 

সিলেটে হামে ৩ শিশুর মৃত্যু

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
সিলেট প্রতিনিধি ::

Manual5 Ad Code

সিলেট বিভাগে হাম ও হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২৩ জনে।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এ তথ্য জানিয়েছে।

Manual2 Ad Code

গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া শিশুরা হলো, হবিগঞ্জের লাখাই উপজেলার নিজাম উদ্দিনের সাত মাস বয়সি ছেলে ইরফান, সুনামগঞ্জের ছাতক উপজেলার আব্দুল হকের আট মাস বয়সি মেয়ে খুদেজা এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কাওসারের আট মাস বয়সি ছেলে মাহিন।

Manual5 Ad Code

স্বাস্থ্য বিভাগের হিসাবে, এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে মারা গেছে ১০ জন। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৯৫, সুনামগঞ্জে ৭৬, হবিগঞ্জে ৩৫ এবং মৌলভীবাজারে ১৭ জনের মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে তিন জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট শনাক্তের সংখ্যা ১ হাজার ৮০৬ জন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৫৭ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে আক্রান্ত ৫৫৫ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৪৬৯ এবং বেসরকারি হাসপাতালে ৮৬ জন চিকিৎসা নিচ্ছেন।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews