বড়লেখায় চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা, কলেজছাত্রীর মামলায় অবরুদ্ধকারিদের সাজা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা, কলেজছাত্রীর মামলায় অবরুদ্ধকারিদের সাজা সিলেটে হামে ৩ শিশুর মৃত্যু নিষিদ্ধ আ.লীগের ডাকা লকডাউন কর্মসূচির প্রভাব পড়েনি বড়লেখায় কুলাউড়ায় জাকির-শ্যামার সুরের মূর্ছনায় বর্ণিল সংগীতসন্ধ্যা আত্রাইয়ের পতিসর-সমসপাড়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে ছাতকের পাগনা বড়বিলে ইজারার শর্ত ভেঙে মাছ লুটপাট হুমকিতে কৃষি ও মৎস্যসম্পদ ! বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব জোরদারে পাবলিক টাউন হল সভা নিষিদ্ধ ছাত্রলীগের সি‌লেট মহানগর সহ-সভাপতি ছাতক থেকে গ্রেপ্তার ছাতকে চেয়ারম্যান প্রার্থী আশরাফুর রহমানের সমর্থনে মতবিনিময় সভা  ছাতকে নিষিদ্ধ সংগঠনের নেতাসহ ২ আসামি গ্রেপ্তার 

বড়লেখায় চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা, কলেজছাত্রীর মামলায় অবরুদ্ধকারিদের সাজা

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual3 Ad Code

বড়লেখায় প্রায় ৩ বছর ধরে বসতবাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে কলেজছাত্রীর পরিবারকে অবরুদ্ধ রাখার অপরাধে ৫ আসামির প্রত্যেককে দেড় বছরের সশ্রম কারাদ-, ২ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেছেন আদালত।

Manual3 Ad Code

বৃহস্পতিবার কলেজছাত্রী মরিয়ম ফেরদৌস মনির দায়েরকৃত ভুমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের মামলার (সি.আর-২২৭/২০২৪) রায়ে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক আসামিদের কারাদ-ের এই রায় ঘোষণা করে তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। বিকেলেই আদালত পুলিশ আসামিদের কারাগারে পাঠিয়েছে।

আসামিরা হলেন- উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাবিজুরীপার গ্রামের বাসিন্দা আজাদ হোসেন, আব্দুস সহিদ, আব্দুর রহিম, ফখর উদ্দিন ও নাজিম উদ্দিন।

মামলার বিবরণে জানা যায়, আসামিরা ১০০ বছরের পুরনো চলাচলের রাস্তা বন্ধ করে কলেজছাত্রী মরিয়ম ফেরদৌস মনির পরিবারসহ একাধিক পরিবারকে অবরুদ্ধ করে রাখেন। উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সরেজমিনে গিয়ে রাস্তার প্রতিবন্ধকতা অপসারণ করলেও পরবর্তীতে অভিযুক্তরা পুণরায় রাস্তা বন্ধ করে দেয়। অবশেষে ভুক্তভোগিদের পক্ষে আদালতে মামলা করেন কলেজছাত্রী মরিয়ম ফেরদৌস মনি। আদালতের নির্দেশে সহকারি কমিশনার (ভূমি) ও শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে আসামিদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেন।

Manual7 Ad Code

Manual4 Ad Code

বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারি রিপন মিয়া জানান, ভুমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ১২ ধারায় প্রত্যক আসামিকে ১ বছর ৬ মাসের সশ্রম কারাদ-, ২ হাজার টাকা অর্থদ- ও অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে আদালত রায় দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews